জাতীয়

জাতীয় নির্বাচনের জন্য ইতিবাচক বার্তা – আনসার-ভিডিপি মহাপরিচালক

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


জাতীয় নির্বাচনের জন্য ইতিবাচক বার্তা – আনসার-ভিডিপি মহাপরিচালক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশজুড়ে যে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে উঠেছে, তা আসন্ন জাতীয় নির্বাচনের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বুধবার (১ অক্টোবর) টাঙ্গাইল ও গাজীপুরের দুটি গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতিতে গভীর সন্তোষ প্রকাশ করেন।

মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, "পূজা মণ্ডপগুলোর নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যরাই প্রাথমিক প্রতিরোধশক্তি হিসেবে কাজ করছেন। নিরাপত্তাজনিত কোনো শঙ্কা তৈরি হলে অন্যান্য বাহিনীর সঙ্গে তাৎক্ষণিক তথ্য বিনিময়ের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে।"

তিনি আরও উল্লেখ করেন, "শারদীয় দুর্গোৎসবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেভাবে সজাগ দায়িত্ব পালন করছেন, একই ধারা অব্যাহত থাকলে জাতীয় নির্বাচনেও ইতিবাচক পরিবেশ বজায় থাকবে। পূজাকে ঘিরে তৈরি হওয়া এই সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা নির্বাচনের জন্য এক ধরনের গ্রিন সিগন্যাল।"

পরিদর্শনের সময় আনসার-ভিডিপি মহাপরিচালক প্রথমে টাঙ্গাইলের মির্জাপুরে ঐতিহ্যবাহী দানবীর রণদাপ্রসাদ সাহা পূজা মণ্ডপ পরিদর্শন করেন। এরপর তিনি গাজীপুরের কালিয়াকৈরের শ্রী শ্রী সার্বজনীন গৌর হরি মন্দিরে যান। সেখানে তিনি উৎসবমুখর পরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থার দৃঢ়তা পর্যবেক্ষণ করেন এবং জনসাধারণের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।

তিনি মনে করেন, "জনগণের ঐক্য, প্রশাসনের কার্যকর সমন্বয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরলস দায়িত্ব পালনের কারণেই সব ধরনের গুজব ও ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে।"

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপির উপমহাপরিচালক মো. আশরাফুল আলম, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, কালিয়াকৈর ইউএনও কাউছার আহাম্মেদ, কুমুদিনী কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা এবং আনসার-ভিডিপির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।


বিনিয়োগ আকর্ষণে রোড শোতে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিনিয়োগ আকর্ষণে রোড শোতে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণে আয়োজিত একটি রোড শো অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অলাভজনক ও বন্ধ শিল্পকারখানায় বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে এ অনুষ্ঠানের আয়োজন করে শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্য,...

৫ ঘন্টা আগে


হিন্দুদের জন্য আলাদা প্রদেশে গঠনের হুঁশিয়ারি চৈতালী চক্রবর্তীর
হিন্দুদের জন্য আলাদা প্রদেশে গঠনের হুঁশিয়ারি চৈতালী চক্রবর্তীর

সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তী হিন্দু সম্প্রদায়ের জন্য আলাদা প্রদেশ গঠনের সম্ভাবনার কথা উল্লেখ করে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে।শুক্রবার গণমাধ্যমে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, “এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশও আমার।” তিনি অভিযোগ করে বলেন, পরিস্থিতি “বাড়াবাড়ি” হলে বিশ্বের বিভিন্ন...

১৩ ঘন্টা আগে


বেনজীর আহমেদকে ফেরাতে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীর আহমেদকে ফেরাতে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতে আটক সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ-কে দেশে ফেরাতে আনুষ্ঠানিক প্রত্যর্পণ (এক্সট্রাডিশন) আবেদন পাঠানো হয়েছে।শনিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, মামলার নথিপত্রসহ প্রয়োজনীয় সব দলিল সংযুক্ত করে সংযুক্ত আরব আমিরাতের...

১৪ ঘন্টা আগে


মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ
মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ

ববি হাজ্জাজ রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তুলে ধরে জানিয়েছেন, নিরাপত্তা জোরদারের জন্য নিজ উদ্যোগে স্থাপন করা সিসি ক্যামেরাও ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে।শুক্রবার (১৯ জুন) বিকেলে মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা-১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি...

১৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom