জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে কুষ্টিয়ার দুই নেতার পদত্যাগ
অনলাইন ডেস্ক
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কুষ্টিয়া জেলা কমিটি থেকে পদত্যাগ করেছেন দুই নেতা। বুধবার রাতে এনসিপির কুষ্টিয়া জেলা হোয়াটসঅ্যাপ গ্রুপে সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি ও পদত্যাগ চেয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে তারা একটি আবেদন জমা দেন।
লিখিত আবেদনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রকাশ্যে আসে। অব্যাহতি চাওয়া এই দুই নেতা হলেন এনসিপি কুষ্টিয়া জেলা শাখার ১ নম্বর যুগ্ম সমন্বয়কারী মো. এবাদত আলী এবং ২ নম্বর সদস্য শরিফুল ইসলাম সবুজ।
মো. এবাদত আলী দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে তার আবেদনে উল্লেখ করেন যে তিনি জুলাই ২০২৪ আন্দোলনে একজন সক্রিয় সমর্থক ছিলেন। গণ-অভ্যুত্থানের পর তিনি জাতীয় নাগরিক কমিটি নামে একটি অরাজনৈতিক সংগঠনের কুষ্টিয়া সদরের প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন এবং পরে এনসিপি গঠিত হলে তাকে জেলা শাখার যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব দেওয়া হয়। তবে বর্তমানে পারিবারিক দায়দায়িত্ব ও বয়স বিবেচনায় তিনি দলের প্রদত্ত দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন। তিনি একটি গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের আন্দোলনে যারা রাজপথে থাকবেন, তাদের প্রতি নৈতিক সমর্থন অব্যাহত রাখার কথা জানান।
অন্যদিকে, শরিফুল ইসলাম সবুজ তার পদত্যাগপত্রে লেখেন, তিনি সূচনালগ্ন থেকেই এনসিপির কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন এবং বিশ্বাস করেছিলেন যে দলটি জুলাই আন্দোলনের মূল্যবোধ ধারণ করবে। কিন্তু তিনি অভিযোগ করেন, "দল তার পথ হারিয়েছে" এবং "নেতৃত্বের সিদ্ধান্ত ও কর্মকাণ্ডে আপসনীতি ও সুবিধাবাদী ধারা প্রতিষ্ঠিত হয়েছে, যা জুলাই আন্দোলনের চেতনার পরিপন্থী।" তিনি স্পষ্ট করেন, আন্দোলনের চেতনা বিসর্জন দিয়ে কোনো দল বা নেতৃত্বকে অনুসরণ করা তার পক্ষে সম্ভব নয়। তাই তিনি আনুষ্ঠানিকভাবে দলের সব কার্যক্রম ও সদস্যপদ থেকে পদত্যাগ করছেন।
এবাদত আলী ও শরিফুল ইসলাম সবুজ গণমাধ্যমকে জানিয়েছেন, দলীয় কর্মকাণ্ডে অনিয়ম ও জুলাই বিপ্লবের চেতনার পরিপন্থী কর্মকাণ্ড-সহ ব্যক্তিগত কারণে তারা এনসিপির সব ধরনের দায়িত্ব ও কার্যক্রম থেকে অব্যাহতি নিচ্ছেন। ভবিষ্যতে দলে থাকা বা না-থাকার বিষয়ে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান তারা।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা কমিটির প্রধান সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস টনি বলেন, তিনি পদত্যাগের বিষয়টি শুনেছেন। তবে দলীয় নিয়ম অনুযায়ী এখনো কোনো আনুষ্ঠানিক পদত্যাগপত্র জমা পড়েনি এবং তাদের পদত্যাগের কারণও তাকে জানানো হয়নি।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
৪৬ মিনিট আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
১ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
৯ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
২১ ঘন্টা আগে
