জাতীয় ক্যান্সার হসপিটালে ১ কোটি টাকা অনুদান দেয়া হবে -ডা. এস এম খালিদুজ্জামান।
নিজস্ব প্রতিবেদক
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হসপিটালের পরীক্ষা-নিরিক্ষা যন্ত্র অচল রাখা ও প্রশাসনের নানাবিধ দুর্নীতির বিরুদ্ধে আজ সকালে হাসপাতালের ক্যাম্পাসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ ফার্টিলিটি হসপিটাল এর চেয়ারম্যান ডা. এস এম খালিদুজ্জামান। ঢাকা সিটি কর্পোরেশন এর ২০ নং ওয়ার্ড এর কাউন্সিলর পদপ্রার্থী মিজানুর রহমান খান এর পরিচালনায় এতে আরও উপস্থিত ছিলেন ভাষানটেক উন্নয়ন ফোরাম এর চেয়ারম্যান ডা. আহসান হাবীব,বিশিষ্ট সমাজ সেবক গুলশান পূর্ব নাগরিক উন্নয়ন ফোরাম এর সদস্য সচিব আব্দুল মোতালেব মইন,বিশিষ্ট সমাজ সেবক,সাবেক ক্যান্সার হসপিটালের কর্মকর্তা শাহজাহান সরকার,বিশিষ্ট সমাজ সেবক আনোয়ার এলাহি,ঢাকা-১৭ আসনের প্রচার সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. এস এম খালিদুজ্জামান বলেন,ক্যান্সার হসপিটালে প্রশাসন এখনো ফ্যাসিস্ট এর দোষর মুক্ত হয়নি।হসপিটালের ৮ টি রেডিওথেরাপি মেশিন থাকার পরও ২ টি মেশিন কার্যকর আছে, বাকিগুলে অচল। আর যা সচল আছে,সেগুলো দালালদের কুচক্রে সাধারণ রোগীরা সেবা পাচ্ছে না।
তিনি আরও বলেন,আমার পিতা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান।আমি জানি,ক্যান্সারে আক্রান্ত রোগীদের কষ্ট কতটা।
তিনি আরও বলেন জাতীয় ক্যান্সার হসপিটালের রোগীদের সেবার মান নিশ্চিতে সার্বিক ব্যবস্থাপনা উন্নয়ন এর জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৭ আসনের পক্ষ থেকে ১ কোটি টাকা অনুদান দেয়া হবে।
তিনি জাতীয় ক্যান্সার হসপিটাল এর সকল পরিক্ষা -নিরিক্ষা যন্ত্র অতিশীঘ্র সচল করার আহ্বান জানান।তিনি আরও বলেন হসপিটালে ১ সপ্তাহ যাবৎ সিরিঞ্জ সরবরাহ বন্ধ। তিনি হসপিটালের নানান দূর্নীতি ও অনিয়ম বন্ধে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের ডিজিটাল ক্যাম্পেইন
ক্রমেই ভয়ংকর হয়ে ওঠা ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে তিন মাসব্যাপী বিশেষ ‘ডিজিটাল সচেতনতা ক্যাম্পেইন’ শুরু হয়েছে। ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত এ প্রচারে কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।সোমবার (২১ সেপ্টেম্বর) এক বার্তায় এ আহ্বান জানান তিনি।স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, শুধু প্রশাসনিক উদ্যোগ...
২ ঘন্টা আগে
ডেঙ্গুতে জামায়াত নেতার মৃত্যু
কুমিল্লার চান্দিনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাজী মনিরুল ইসলাম নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার রাত ২টা ৪৫ মিনিটে রাজধানীর সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।হাজী মনিরুল ইসলাম চান্দিনা পৌর এলাকার বিশ্বাস গ্রামের বাসিন্দা ছিলেন। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পাশাপাশি তিনি হৃদরোগেও ভুগছিলেন
৪ দিন আগে
ডেঙ্গুতে ৯ মাসের অন্তঃসত্ত্বা কলেজছাত্রীর মৃত্যু, বাঁচল না অনাগত সন্তানও
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুকালে তিনি নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর সঙ্গে অনাগত সন্তানকেও বাঁচানো সম্ভব হয়নি। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।পরিবার ও স্থানীয় সূত্রে...
৪ দিন আগে
সবার জন্য মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজধানীর নভোথিয়েটারের প্লেনারি হলে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এর ‘হেলথ ইনোভেশন ফর অল: এক্সপান্ডিং অ্যাকসেস টু অ্যাফোর্ডেবল অ্যান্ড ইনক্লুসিভ কেয়ার’ শীর্ষক প্লেনারি আলোচনায় তিনি এসব কথা বলেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।ডা. জুবাইদা রহমান বলেন, উন্নত হাসপাতাল নির্মাণ বা আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করাই...
৮ দিন আগে
