বানিজ্য

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে তিতাসের নতুন ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে তিতাসের নতুন ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

ছবি: সংগৃহীত


দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে দৈনিক ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস। পাশাপাশি আগামী তিন থেকে চার মাসের মধ্যে তিতাসের ২৯, ৩০ ও ৩১ নম্বর এবং বাখরাবাদ-১১ নম্বর কূপ থেকে আরও ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহের প্রক্রিয়া চলছে।

গ্যাসের আমদানি-নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে নতুন কূপ খনন ও পুরোনো গ্যাসক্ষেত্রের উন্নয়ন কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় তিতাস ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রে একাধিক কূপ উন্নয়নের কাজ এগিয়ে চলছে।

বিজিএফসিএলের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী মো. আশরাফুল আলম জানান, শনিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে তিতাস-২৮ নম্বর কূপের উদ্বোধন করবেন। উদ্বোধনের পরপরই কূপটি প্রসেস প্ল্যান্টের মাধ্যমে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু করবে।

‘তিতাস ও কামতা ফিল্ডে ৪টি মূল্যায়ন-কাম-উন্নয়ন কূপ খনন’ প্রকল্পের পরিচালক প্রকৌশলী এ কে এম জসীম উদ্দিন জানান, প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে চারটি কূপে উন্নয়নকাজ শুরু হয়েছে। এর মধ্যে প্রায় ১৩ হাজার ফুট গভীর তিতাস-২৮ নম্বর কূপের খননকাজ এক মাস আগেই শেষ হয়েছে। অন্য কূপগুলোর কাজও এগিয়ে চলছে।

বিজিএফসিএলের গভীর অনুসন্ধান গ্যাস কূপ খনন প্রকল্পের পরিচালক মো. মাহমুদুল নবাব জানান, তিতাস-২৯ নম্বর কূপের মূল খননকাজ শেষ হয়েছে। বর্তমানে লগিং ও আনুষঙ্গিক পরীক্ষা চলছে। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে কূপটি থেকে দৈনিক ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।

তিনি জানান, তিতাস-৩০ নম্বর কূপ থেকে আগামী তিন থেকে চার মাসের মধ্যে দৈনিক আরও ১০ থেকে ১৫ মিলিয়ন ঘনফুট এবং তিতাস-৩১ নম্বর গভীর অনুসন্ধান কূপ থেকে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছে বিজিএফসিএল।

কর্মকর্তারা জানান, তিতাস-৩১ নম্বর কূপের কাজ শেষ হওয়ার পর বাখরাবাদ-১১ নম্বর গভীর কূপ খনন শুরু হবে। এ কূপ থেকে দৈনিক প্রায় ১০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করা হচ্ছে।

সব মিলিয়ে বিজিএফসিএলের পাঁচটি কূপ থেকে দৈনিক প্রায় সাড়ে ৬৭ মিলিয়ন ঘনফুট অতিরিক্ত গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট প্রকৌশলীদের মতে, তিতাস গ্যাসক্ষেত্রে বর্তমানে আনুমানিক দেড় ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাস মজুত রয়েছে। তিতাস-৩১ নম্বর গভীর অনুসন্ধান কূপ সফল হলে সেখানে আরও প্রায় ২ টিসিএফ নতুন গ্যাসের মজুতের সম্ভাবনা উন্মোচিত হতে পারে।


মৈত্রী পাইপলাইনে ভারত থেকে এলো ৪৭ লাখ লিটার ডিজেল
মৈত্রী পাইপলাইনে ভারত থেকে এলো ৪৭ লাখ লিটার ডিজেল

বাংলাদেশ-ভারত মৈত্রী পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন বা ৪৭ লাখ লিটার ডিজেল দেশে এসেছে। দিনাজপুরের পার্বতীপুর রিসিভিং টার্মিনাল ডিপোতে এসব জ্বালানি পৌঁছেছে। এটি পাইপলাইনের ৭২তম চালান।এনডিটিভির এক প্রতিবেদনে বুধবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ চালানে গত ১৩ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে

১ দিন আগে


দেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ
দেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল গ্যাস সরবরাহ

গতকাল সোমবার দেশের শীর্ষস্থানীয় ২১টি ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কলকারখানায় চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ঘোষণা দেন। এর ২৪ ঘণ্টার মধ্যেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বৃদ্ধির এই পরিবর্তন এলো।জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ায় শিল্প ও আবাসিক খাতে গ্যাসের চাপ ও

২ দিন আগে


আদানির গোড্ডা কেন্দ্রের বন্ধ ইউনিট চালু, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের আশা
আদানির গোড্ডা কেন্দ্রের বন্ধ ইউনিট চালু, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের আশা

বাংলাদেশ সময় রোববার সকাল ৫টা ১৭ মিনিটে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি সফলভাবে চালু করা হয়। নির্ধারিত সময়ের আগেই ইউনিটটি সচল করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে আদানি পাওয়ার। সকাল সাড়ে ১১টার মধ্যে জাতীয় গ্রিডের সঙ্গে ইউনিটটির সমন্বয় (সিঙ্ক্রোনাইজেশন) সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এরপর দুপুরের মধ্যেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা...

৫ দিন আগে


মধ্যপ্রাচ্যে সরবরাহ সংকটে তেলের দাম ছাড়াল ১০০ ডলার
মধ্যপ্রাচ্যে সরবরাহ সংকটে তেলের দাম ছাড়াল ১০০ ডলার

মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ আরও ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের মাইলফলক ছাড়িয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের ছয় মাসের সংঘাত শুরুর পর জাহাজ চলাচলের ওপর সবচেয়ে বড় হামলার ঘটনা ঘটায় তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকট আরও তীব্র হতে...

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom