বানিজ্য

আদানির গোড্ডা কেন্দ্রের বন্ধ ইউনিট চালু, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের আশা

অনলাইন ডেস্ক

১৬ ঘন্টা আগে


আদানির গোড্ডা কেন্দ্রের বন্ধ ইউনিট চালু, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিকের আশা

ছবি: সংগৃহীত


বাংলাদেশ সময় রোববার সকাল ৫টা ১৭ মিনিটে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটটি সফলভাবে চালু করা হয়। নির্ধারিত সময়ের আগেই ইউনিটটি সচল করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে আদানি পাওয়ার। সকাল সাড়ে ১১টার মধ্যে জাতীয় গ্রিডের সঙ্গে ইউনিটটির সমন্বয় (সিঙ্ক্রোনাইজেশন) সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এরপর দুপুরের মধ্যেই বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করা হচ্ছে।

আদানি পাওয়ার এক বার্তায় জানায়, এপিএল গোড্ডার দ্বিতীয় ইউনিট ভোর ৫টা ১৭ মিনিটে সফলভাবে চালু হয়েছে। দ্রুত মেরামত সম্পন্ন হওয়ায় নির্ধারিত সময়ের আগেই ইউনিটটি উৎপাদনে ফেরানো সম্ভব হয়েছে।

এর আগে ১১ সেপ্টেম্বর গভীর রাতে গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের একটি হঠাৎ বন্ধ হয়ে যায়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটির বয়লারে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় উৎপাদন বন্ধ করতে হয়।

ইউনিটটি বন্ধ হয়ে যাওয়ার পর কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে কমে যায়। পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, ত্রুটি দেখা দেওয়ার আগে গোড্ডা কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন ১ হাজার ৪০০ মেগাওয়াট ছাড়িয়ে গিয়েছিল। কিন্তু ইউনিটটি বন্ধ হওয়ার পর বাংলাদেশে সরবরাহ ৭৫০ মেগাওয়াটের নিচে নেমে আসে।

এতে জ্বালানি সংকটের কারণে আগে থেকেই চাপে থাকা দেশের বিদ্যুৎ ব্যবস্থায় আরও চাপ তৈরি হয়। বিভিন্ন এলাকায় লোডশেডিংও বেড়ে যায়।

৪৮ ঘণ্টার আগেই মেরামত

বিপিডিবির কর্মকর্তারা জানান, বয়লারে ত্রুটি শনাক্ত হওয়ার পরপরই মেরামতের কাজ শুরু করা হয়। প্রাথমিকভাবে ইউনিটটি পুনরায় চালু করতে অন্তত ৪৮ ঘণ্টা সময় লাগতে পারে বলে ধারণা করা হয়েছিল। তবে দ্রুত মেরামত সম্পন্ন হওয়ায় তার আগেই ইউনিটটি সচল করা সম্ভব হয়েছে।

এর আগে কয়লা পরিবহনে বিঘ্নের কারণে আগস্টের মাঝামাঝি সময় থেকে গোড্ডা কেন্দ্রটি পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছিল না। রেলপথে যানজট, কয়লা পরিবহনে বিভিন্ন বিধিনিষেধ ও অতিবৃষ্টির কারণে কয়লা সরবরাহ ব্যাহত হওয়ার কথা জানিয়েছিল আদানি কর্তৃপক্ষ।

গত মাসের শেষ দিকে কয়লা সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হলে কেন্দ্রটির উৎপাদনও বাড়তে শুরু করে। দিনের বেলায় উৎপাদন প্রায় ৯০০ মেগাওয়াট এবং সন্ধ্যায় তা ১ হাজার ২০০ মেগাওয়াট পর্যন্ত পৌঁছায়। পরে উৎপাদন ১ হাজার ৪০০ মেগাওয়াটের বেশি হলেও বয়লারে কারিগরি ত্রুটির কারণে একটি ইউনিট বন্ধ হয়ে যায়।

বাংলাদেশের বিদ্যুৎ খাতে গোড্ডা কেন্দ্রটি অন্যতম বড় আমদানি উৎস। কেন্দ্রটির দুটি ইউনিটে মোট ১ হাজার ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।

সংশ্লিষ্টদের আশা, বন্ধ ইউনিটটি পুনরায় উৎপাদনে ফেরায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বাড়বে এবং চলমান লোডশেডিংয়ের চাপ কিছুটা কমবে।


মধ্যপ্রাচ্যে সরবরাহ সংকটে তেলের দাম ছাড়াল ১০০ ডলার
মধ্যপ্রাচ্যে সরবরাহ সংকটে তেলের দাম ছাড়াল ১০০ ডলার

মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ আরও ব্যাহত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের মাইলফলক ছাড়িয়েছে। ইরান ও যুক্তরাষ্ট্রের ছয় মাসের সংঘাত শুরুর পর জাহাজ চলাচলের ওপর সবচেয়ে বড় হামলার ঘটনা ঘটায় তেল সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকট আরও তীব্র হতে...

৩ দিন আগে


সোনার দাম কমল, ভরি ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা
সোনার দাম কমল, ভরি ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা

দেশের বাজারে সোনার গহনার দাম কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা।আজ সকাল থেকেই নতুন দাম

৪ দিন আগে


সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুই দিনে ৫৮১ কোটি টাকা তুলেছেন ১৩ হাজার গ্রাহক
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দুই দিনে ৫৮১ কোটি টাকা তুলেছেন ১৩ হাজার গ্রাহক

পাঁচ শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানত ফেরত নেওয়ার দ্বিতীয় দিনে ৭ হাজার ৮৯৬ জন গ্রাহক ৩২৭ কোটি টাকা উত্তোলন করেছেন। এর মধ্য দিয়ে ব্যাংকটি থেকে দুই দিনে মোট ১৩ হাজার ৪২৮ জন গ্রাহক ৫৮১ কোটি টাকা তুলে নিয়েছেন।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ব্যাংকটির কর্মকর্তারা এ তথ্য জানান।দ্বিতীয়...

৪ দিন আগে


সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে ৬ মাসের শুল্ক-কর ছাড়
সৌরবিদ্যুৎ যন্ত্রাংশ আমদানিতে ৬ মাসের শুল্ক-কর ছাড়

দেশজুড়ে বিদ্যুৎ ঘাটতি কমানো এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে শুল্ক-কর ছাড় দেওয়ার প্রস্তাব প্রজ্ঞাপন আকারে জারির অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।একই সঙ্গে নিম্নস্তরের সিগারেটের মূল্য পুনর্নির্ধারণ এবং বাংলাদেশ ও হংকংয়ের মধ্যে বিনিয়োগ সুরক্ষা ও উন্নয়নবিষয়ক চুক্তির খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom