রাজনীতি

‘জান দেবো তবু জুলাই দেবো না’ স্লোগানে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে ধানমন্ডিতে জামায়াতের র‍্যালি

অনলাইন ডেস্ক

২ মাস আগে


‘জান দেবো তবু জুলাই দেবো না’ স্লোগানে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকীতে ধানমন্ডিতে জামায়াতের র‍্যালি

ছবি: সংগৃহীত


জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে র‍্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার সকালে আবাহনী মাঠসংলগ্ন এলাকা থেকে শুরু হওয়া র‍্যালিটি জিগাতলা, সিটি কলেজ, কলাবাগান ও ধানমন্ডি ২৭ নম্বর সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আবাহনী মাঠে এসে শেষ হয়।

র‍্যালিতে দলটির নেতাকর্মীদের পাশাপাশি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘জান দেবো, তবু জুলাই দেবো না’সহ বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ধানমন্ডি থানা জামায়াতের আমির মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন থানা সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও লইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও জোন পরিচালক অধ্যাপক নূর নবী মানিক।

বক্তারা বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশকে টিকিয়ে রাখতে হলে দ্রুত জুলাই সনদের বাস্তবায়ন প্রয়োজন। তারা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, সেই চেতনাকে ধারণ করেই শোষণ, বৈষম্য ও ফ্যাসিবাদমুক্ত ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে।

তারা আরও বলেন, জুলাই আন্দোলনে শহীদদের রক্ত, শিক্ষার্থী এবং সাধারণ মানুষের আত্মত্যাগ দেশের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করেছে। কোনো ষড়যন্ত্রের মাধ্যমেই জুলাইয়ের অর্জনকে মুছে ফেলা সম্ভব হবে না বলেও মন্তব্য করেন বক্তারা।


রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি

৭ ঘন্টা আগে


গুলিস্তানে জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, আটক অর্ধশতাধিক
গুলিস্তানে জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, আটক অর্ধশতাধিক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পর শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কার্যালয়টি ঘিরে অবস্থান নেন যুবদলের নেতাকর্মীরা। পরে সেখানে অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুবদলের কেন্দ্রীয়...

৯ ঘন্টা আগে


মানববন্ধন শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, থানায় জিডি
মানববন্ধন শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, থানায় জিডি

ফুটপাত দখল, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভাটারা থানার নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।জিডিতে উল্লেখ করা হয়, ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে

১৫ ঘন্টা আগে


নাগরিক অধিকার ও জনস্বার্থসংশ্লিষ্ট দাবিতে ভাটারায় মানববন্ধন
নাগরিক অধিকার ও জনস্বার্থসংশ্লিষ্ট দাবিতে ভাটারায় মানববন্ধন

ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার: নাগরিক অধিকার রক্ষা, ফুটপাত দখলমুক্ত করা, সিটি করপোরেশনের সেবার মান উন্নয়ন এবং মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ভাটারা থানা শাখার উদ্যোগে আজ বিকেল ৪টা ৩০ মিনিটে নতুন বাজারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচিতে এলাকার নাগরিক সমস্যা

২০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom