জামায়াতে যোগ দেওয়ার পর মুক্তিযোদ্ধা সংসদ থেকে বহিষ্কার জসিম উদ্দিন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন-কে তার পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী-তে যোগদানের অভিযোগে তার বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ১৮ মে রাতে অনুষ্ঠিত চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় মুক্তিযোদ্ধা সংসদের গঠনতন্ত্রের ধারা ২৯ (ঙ) অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মো. নঈম জাহাঙ্গীর-এর টেলিফোন নির্দেশনা এবং জেলা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম রব-এর অনুমতিক্রমে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম বরকন্দাজ-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা সংসদের সব সদস্য উপস্থিত ছিলেন।
সভায় সিদ্ধান্ত হয়, মতলব দক্ষিণ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক পদ থেকে জসিম উদ্দিনকে অবিলম্বে বহিষ্কার করা হবে এবং এ বিষয়ে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে আনুষ্ঠানিক পত্র পাঠানো হবে।
উল্লেখ্য, গত ১৬ মে মতলব দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজিত এক সুধী সমাবেশে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন। এর মাত্র দুই দিনের মাথায় মুক্তিযোদ্ধা সংসদ থেকে তার বহিষ্কারের সিদ্ধান্ত এলো।
ঘটনাটি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। মুক্তিযুদ্ধের চেতনা ও রাজনৈতিক অবস্থানের প্রশ্নে মুক্তিযোদ্ধা সংগঠনগুলোর অবস্থান আবারও সামনে এসেছে। বিশ্লেষকদের মতে, মুক্তিযোদ্ধা পরিচয়ধারী ব্যক্তিদের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে দীর্ঘদিনের বিতর্ক এই ঘটনার মাধ্যমে নতুন মাত্রা পেল।
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা
১৮ ঘন্টা আগে
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো
২২ ঘন্টা আগে
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...
১ দিন আগে
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। অতীতে
১ দিন আগে
