রাজনীতি

‘জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, অন্যায় করলে কঠিন সিদ্ধান্ত’: ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

১১ ঘন্টা আগে


‘জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, অন্যায় করলে কঠিন সিদ্ধান্ত’: ডা. শফিকুর রহমান

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। দলের নেতাকর্মীরাও মানুষ, তাই তাদের ভুল-ত্রুটি হতে পারে। তবে নৈতিকতার প্রশ্নে দল কোনো ধরনের ছাড় দেবে না।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামী ঢাকা জেলার রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়। আমরাও মানুষ, আমাদেরও ভুলত্রুটি হয়।”

তিনি বলেন, দল সবসময় স্পষ্টভাবে বলে এসেছে যে অন্যায় এবং জামায়াতে ইসলামী একসঙ্গে চলতে পারে না। তবে এর অর্থ এই নয় যে দলের কেউ কোনো ভুল বা অপরাধ করবে না।

তার ভাষায়, “আমাদেরও ভুল, অন্যায়, দোষ ও অপরাধ হতে পারে। যারা দেশ ও জাতিকে ভালোবাসেন, তারা আমাদের কোনো অন্যায় বা অপরাধ দেখলে তা আমাদের ধরিয়ে দিন। আমরা তা সংশোধনের চেষ্টা করব, ইনশাআল্লাহ।”

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনার গায়ে যদি সাদা কাপড় থাকে, তাহলে আপনাকে আরও বেশি সতর্ক থাকতে হবে। নৈতিকতার প্রশ্নে জামায়াতে ইসলামীতে কোনো ছাড় নেই।”

দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা সম্পর্কে তিনি বলেন, সহনীয় মাত্রার কোনো শৃঙ্খলাভঙ্গ হলে সংশোধনের সুযোগ দেওয়া হতে পারে এবং প্রয়োজন হলে সংশোধনের পর আবার দায়িত্বও দেওয়া যেতে পারে।

তবে গুরুতর নৈতিক বা সাংগঠনিক অপরাধের ক্ষেত্রে দল কঠোর অবস্থান নেবে বলে জানান জামায়াত আমির।

তিনি বলেন, “আমরা চেষ্টা করব সংশোধন করার। কিন্তু লঙ্ঘনের মাত্রা যদি গুরুতর হয়, তাহলে আমাদের কিছুই করার থাকবে না। সেক্ষেত্রে আমাদের কঠিন সিদ্ধান্তের দিকেই যেতে হবে।”


‘রাষ্ট্রপতির অপসারণ সুসংবাদ’: আসিফ মাহমুদ
‘রাষ্ট্রপতির অপসারণ সুসংবাদ’: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন, রাষ্ট্রপতির বিষয়ে রাজনৈতিক সিদ্ধান্ত আরও আগেই নেওয়া উচিত ছিল।বৃহস্পতিবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।আসিফ মাহমুদ লেখেন, “রাষ্ট্রপতির বিষয়টি অনেক আগেই রাজনৈতিকভাবে নিষ্পত্তি হওয়া

১ দিন আগে


মোদিকে পালাতে হতে পারে, মনে হয় শেখ হাসিনা তাকে নিয়েই দেশে ফিরবেন :হাসনাত আবদুল্লাহ
মোদিকে পালাতে হতে পারে, মনে হয় শেখ হাসিনা তাকে নিয়েই দেশে ফিরবেন :হাসনাত আবদুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ভারতের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন।বুধবার (২২ জুলাই) রাতে বাগেরহাটের মোংলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।পথসভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত...

১ দিন আগে


গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের পর রাকসু জিএস আম্মারের প্রতিক্রিয়া
গাজী নজরুল ইসলামকে বহিষ্কারের পর রাকসু জিএস আম্মারের প্রতিক্রিয়া

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কারের সিদ্ধান্তের পর প্রতিক্রিয়া জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।বুধবার (২২ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, সাতক্ষীরা জেলায় প্রভাব বিস্তারের সুযোগ পাওয়ার মধ্য দিয়েই জামায়াতের অভ্যন্তরীণ বাস্তব চিত্র...

১ দিন আগে


‘মদিনার পথে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই হয়ে গেছে’: ফয়জুল করিম
‘মদিনার পথে চলা কাফেলার স্টিয়ারিং ছিনতাই হয়ে গেছে’: ফয়জুল করিম

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, “আমরা চলছিলাম মদিনার দিকে, কিন্তু স্টিয়ারিং ছিনতাই হয়ে গেছে, ডাকাতি হয়ে গেছে। কাফেলা চলছিল মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে।”বুধবার (২২ জুলাই) বিকেলে বরিশালের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার একটি রেস্তোরাঁয় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সম্মেলনে

১ দিন আগে

Dr.Mahfuzul Alom