জামায়াত থেকে বহিষ্কার গাজী নজরুল ইসলাম, এমপি পদ নিয়েও শুরু আলোচনা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের বিষয়টি বাংলাদেশ নির্বাচন কমিশনকে অবিলম্বে অবহিত করা হবে।
এমপি পদ থাকবে কি?
দলীয় সিদ্ধান্তের পর গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ নিয়েও আলোচনা শুরু হয়েছে।
সংবিধান ও পূর্ববর্তী নজির অনুযায়ী, কোনো রাজনৈতিক দল যদি কোনো সংসদ সদস্যকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করে এবং এ বিষয়ে জাতীয় সংসদের স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে তার সদস্যপদ শূন্য ঘোষণার আবেদন জানায়, তাহলে সংসদ সদস্য পদ বাতিলের বিষয়টি বিবেচনায় আসতে পারে।
এর আগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য লতিফ সিদ্দিকির ক্ষেত্রে দলীয় সিদ্ধান্তের পর তার সংসদ সদস্য পদ বাতিল হয়েছিল।
অন্যদিকে, যদি কোনো দল কেবল সাংগঠনিকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কিন্তু স্পিকারের কাছে সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে আনুষ্ঠানিক আবেদন না করে, তাহলে এমপি পদ বহাল থাকার নজিরও রয়েছে। নবম জাতীয় সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য এইচ এম গোলাম রেজাকে দল থেকে বহিষ্কার করা হলেও স্পিকারের কাছে আনুষ্ঠানিকভাবে বিষয়টি না জানানোয় তার সংসদ সদস্য পদ বহাল ছিল।
ভিডিও ঘিরে বিতর্ক
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের একটি ভিডিও ও সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে এক তরুণীর সঙ্গে একটি কক্ষে দেখা যায়। পরে স্থানীয় জামায়াতের কয়েকজন নেতা ওই তরুণীকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন।
ভিডিও প্রকাশের পর বিষয়টি ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামী সাংগঠনিক তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতেই কেন্দ্রীয় নির্বাহী পরিষদ তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
এদিকে নির্বাচন কমিশন এবং জাতীয় সংসদের স্পিকারের কাছে দলীয় সিদ্ধান্ত পাঠানোর পর গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদের বিষয়ে পরবর্তী সাংবিধানিক প্রক্রিয়া কী হবে, সেদিকে এখন নজর রাজনৈতিক মহলের।
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন
১ ঘন্টা আগে
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়
২ ঘন্টা আগে
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি
১৩ ঘন্টা আগে
গুলিস্তানে জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, আটক অর্ধশতাধিক
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পর শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কার্যালয়টি ঘিরে অবস্থান নেন যুবদলের নেতাকর্মীরা। পরে সেখানে অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুবদলের কেন্দ্রীয়...
১৫ ঘন্টা আগে
