রাজনীতি

জামায়াত ও বিরোধী দলকে নিয়ে ফজলুর রহমানের সমালোচনা

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


জামায়াত ও বিরোধী দলকে নিয়ে ফজলুর রহমানের সমালোচনা

ছবি: সংগৃহীত


কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে বিরোধী দল ও জামায়াতে ইসলামীকে লক্ষ্য করে কড়া সমালোচনা করেছেন।

মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “এই আলবদর-রাজাকারের বাচ্চারা-এখনো কিন্তু ফজলুর রহমানের মতো মুক্তিযোদ্ধারা বেঁচে আছে।” তার এই বক্তব্যে সংসদে উত্তেজনা তৈরি হয়।

বিরোধী দলের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, তার বক্তব্যের পর তারা দাবি করতে পারেন যে তারাও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। এ সময় তিনি অভিযোগ করেন, বিরোধী দলের অনেকেই তাকে ‘ফজা পাগলা’ বলে সম্বোধন করেন।

সংসদ সদস্য বলেন, বিরোধীদলীয় নেতার নিজেকে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য হিসেবে পরিচয় দেওয়ার প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, “মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। আর শহীদ পরিবারের কেউ জামায়াত করলে তা ডাবল অপরাধ।”

তিনি আরও দাবি করেন, ৫ আগস্টের পরবর্তী সময়ে দেশের সাংস্কৃতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয়েছে। তার ভাষায়, সে সময় শিল্পকলা একাডেমির সামনে কোনো গান, নাটক বা লালনসংগীত আয়োজন সম্ভব হয়নি এবং “কালো শক্তি” এসব কার্যক্রম বন্ধ করে দেয়।

ফজলুর রহমানের এ বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের

রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...

৪৭ মিনিট আগে


স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ

চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, কোনো জোটের ওপর নির্ভর না করে নিজস্ব অবস্থান থেকেই নির্বাচনে লড়বে এনসিপি।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে...

১ ঘন্টা আগে


স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তাঁর দাবি, দ্রুত দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয়।সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত...

২ ঘন্টা আগে


চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস
চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস

চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য

৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom