রাজনীতি

‘জামায়াত নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার দেশ ছাড়ে’: ডা. শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

১ মাস আগে


‘জামায়াত নিষিদ্ধের তিন দিনের মাথায় সরকার দেশ ছাড়ে’: ডা. শফিকুর রহমান

ছবি: সংগৃহীত


২০২৪ সালের ৩১ জুলাইকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং জামায়াতে ইসলামীর জন্য বেদনাদায়ক দিন হিসেবে উল্লেখ করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ১ আগস্ট জামায়াতকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত কার্যকর হলেও মাত্র তিন দিনের ব্যবধানে তৎকালীন সরকার গণআন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ২০২৪ সালের ৩১ জুলাই তৎকালীন সরকার জামায়াতে ইসলামকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়, যা পরদিন ১ আগস্ট কার্যকর করা হয়। তার দাবি, সিদ্ধান্তটি ছিল অন্যায় এবং জামায়াত তাৎক্ষণিক সংবাদ সম্মেলনের মাধ্যমে তা প্রত্যাখ্যান করেছিল।

তিনি বলেন, নিষিদ্ধ ঘোষণার পর দলীয় নেতাকর্মী এবং দেশবাসীকে চলমান গণআন্দোলনের সঙ্গে একাত্ম হওয়ার আহ্বান জানানো হয়। তার ভাষ্য, জনগণ সেই আহ্বানে ব্যাপক সাড়া দেয় এবং এর ধারাবাহিকতায় সরকার অল্প সময়ের মধ্যেই ক্ষমতা ধরে রাখতে ব্যর্থ হয়।

জামায়াত আমির বলেন, “১ আগস্ট জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। ৫ আগস্ট দুপুরে রান্না করা ভাত ফেলে তৎকালীন সরকার দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়।”

তিনি আরও দাবি করেন, তৎকালীন সরকার দমন-পীড়ন ও বলপ্রয়োগের মাধ্যমে আন্দোলন দমন করতে চেয়েছিল। তবে জনগণের প্রতিরোধের কারণে সেই প্রচেষ্টা সফল হয়নি।

দীর্ঘ সময় জনগণের ওপর নির্যাতন-নিপীড়ন চালিয়ে কোনো সরকার টিকে থাকতে পারে না উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, অন্যায় ও অবিচারের পরিণতি একসময় ভোগ করতেই হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতারা, বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা, শ্রমিক নেতৃবৃন্দ এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি

৭ ঘন্টা আগে


গুলিস্তানে জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, আটক অর্ধশতাধিক
গুলিস্তানে জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, আটক অর্ধশতাধিক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পর শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কার্যালয়টি ঘিরে অবস্থান নেন যুবদলের নেতাকর্মীরা। পরে সেখানে অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুবদলের কেন্দ্রীয়...

৯ ঘন্টা আগে


মানববন্ধন শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, থানায় জিডি
মানববন্ধন শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, থানায় জিডি

ফুটপাত দখল, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভাটারা থানার নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।জিডিতে উল্লেখ করা হয়, ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে

১৫ ঘন্টা আগে


নাগরিক অধিকার ও জনস্বার্থসংশ্লিষ্ট দাবিতে ভাটারায় মানববন্ধন
নাগরিক অধিকার ও জনস্বার্থসংশ্লিষ্ট দাবিতে ভাটারায় মানববন্ধন

ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার: নাগরিক অধিকার রক্ষা, ফুটপাত দখলমুক্ত করা, সিটি করপোরেশনের সেবার মান উন্নয়ন এবং মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ভাটারা থানা শাখার উদ্যোগে আজ বিকেল ৪টা ৩০ মিনিটে নতুন বাজারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচিতে এলাকার নাগরিক সমস্যা

২০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom