খেলাধুলা

জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানের উদ্যোগে লক্ষ টাকার ক্রীড়া সামগ্রী বিতরণ

সাইফুল ইসলাম, নগর প্রতিনিধি

৮ মাস আগে


জামায়াত নেতা ডা. খালিদুজ্জামানের উদ্যোগে লক্ষ টাকার ক্রীড়া সামগ্রী বিতরণ

খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী প্রদান করেন ডা.খালিদুজ্জামান


বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য মনোনীত পদপ্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানের উদ্যোগে রাজধানীর ১৮ নং ওয়ার্ডের স্থানীয় ক্রীড়া ক্লাবের মাঝে লক্ষ টাকার ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। ফুটবল, ক্রিকেট কিট, ব্যাট-বল, জার্সি, ভলিবলসহ বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম যুবকদের হাতে তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. খালিদুজ্জামান বলেন, 

ঢাকা-১৭ আসনে আগামী নির্বাচনে আমি নির্বাচিত হলে প্রতিটি ওয়ার্ড ও মহল্লায় আধুনিক ক্রীড়া ও শরীরচর্চা ক্লাব প্রতিষ্ঠা করা হবে। যুবকদের জন্য বছরজুড়ে বিনামূল্যে খেলার সরঞ্জাম সরবরাহ করা হবে, যাতে তারা মাদক, অপরাধ ও অশ্লীল কর্মকাণ্ড থেকে দূরে থেকে শরীর-মন চর্চার দিকে ফিরে আসতে পারে।”

তিনি আরও বলেন, সুস্থ ও সচেতন যুব সমাজ দেশের উন্নয়নে মূল চালিকা শক্তি।

এ সময়ে ১৮ নং ওয়ার্ডের স্থানীয় ক্লাব গুলশান ইস্ট ইয়ুথ ক্লাবের মাঝে এসব ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। ক্লাবের পক্ষ থেকে সম্মানিত সভাপতি জনাব মিলন সরদার এবং সেক্রেটারি জনাব তালিম হোসেন রাহাত সরঞ্জামগুলো গ্রহণ করেন।

গুলশান ইস্ট ইউথ ক্লাবের পক্ষ থেকে সেক্রেটারি জনাব তালিম হোসেন রাহাত বলেন, “যুবক ও তরুণদের নিয়ে এ ধরনের সহযোগিতা পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। এ কার্যক্রম আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করবে। বিশেষ করে নেশা ও মাদকমুক্ত প্রজন্ম গঠনে এটি অগ্রণী ভূমিকা রাখবে।”

তিনি আরও বলেন,মানবিক ডা. খালিদুজ্জামানের এমন সামাজিক উদ্যোগের জন্য ক্লাবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের কর্মপরিষদ সদস্য জনাব হেদায়েতুল্লাহ। এছাড়া গুলশান পূর্ব থানার আমির জিল্লুর রহমান, থানা সেক্রেটারি আবদুল মোতালেব মইনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে
মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে

অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। এই ম্যাচে মাঠে নেমেই অনন্য এক কীর্তি গড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা বাংলাদেশের প্রথম ১০০ বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে খেলার রেকর্ডেও সাকিব আল...

১১ ঘন্টা আগে


২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম দিনেই দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করেছে টাইগাররা। এরপর ব্যাট হাতেও দৃঢ়তা দেখিয়ে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ছিলেন দিনের সবচেয়ে বড় নায়ক। অস্ট্রেলিয়ার...

১৮ ঘন্টা আগে


আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন

আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই

২ দিন আগে


সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom