রাজনীতি

জামায়াত মাদকের চেয়েও ডেঞ্জারাস' বুলুর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


জামায়াত মাদকের চেয়েও ডেঞ্জারাস' বুলুর বক্তব্যের প্রতিবাদ জামায়াতের

ছবি: সংগৃহীত


নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য বরকতউল্লা বুলু–এর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৬ মে) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, গত ৫ মে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পৌরণবিবি-মুনসির হাট খাল খননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে বরকতউল্লা বুলু ‘জামায়াতে ইসলামী হলো একটা আফিম, এটা মাদকের চেয়েও বিপজ্জনক’—এ ধরনের মন্তব্য করেন, যা “উদ্ভট, বিদ্বেষমূলক ও বিভ্রান্তিকর” বলে দাবি করা হয়।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাজনৈতিক সংগঠন, যা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে আসছে। একজন রাজনৈতিক নেতার কাছ থেকে এ ধরনের বক্তব্য জাতির রাজনৈতিক সংস্কৃতির জন্য অকল্যাণকর বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পারস্পরিক সম্মান ও শিষ্টাচার বজায় রাখা সব রাজনৈতিক নেতার দায়িত্ব। প্রতিপক্ষকে হেয়প্রতিপন্ন করতে অবমাননাকর ভাষা ব্যবহার গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি।

জামায়াতে ইসলামী বরকতউল্লা বুলুকে দায়িত্বশীল আচরণ করার এবং বিভেদ ও উস্কানিমূলক বক্তব্য পরিহার করার আহ্বান জানিয়েছে।


স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তাঁর দাবি, দ্রুত দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয়।সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত...

৬ মিনিট আগে


চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস
চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস

চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য

৩ ঘন্টা আগে


সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...

২৩ ঘন্টা আগে


কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন

১ দিন আগে

Dr.Mahfuzul Alom