জামায়াত ক্ষমতায় গেলে তিন শর্তে জাতীয় সরকার গঠনের ঘোষণা আমিরের
অনলাইন ডেস্ক
জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে তিন শর্তে সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে রাজধানীর মিরপুরের কাফরুল এলাকায় নির্বাচনি প্রচারণার সময় তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘অনেকেই বলেন, তাঁরা ক্ষমতায় গেলে আমাদের বাদ দিয়ে জাতীয় সরকার গঠন করবেন। কিন্তু আমরা ক্ষমতায় গেলে তিন শর্তে তাদের নিয়েই জাতীয় সরকার গঠন করব।’ তিনি শর্তগুলো কী, তা উল্লেখ না করলেও বলেন, দেশের সব নাগরিকের জন্য ভারসাম্যপূর্ণ জীবনব্যবস্থা নিশ্চিত করাই জামায়াতের লক্ষ্য।
বর্তমান বৈষম্যমূলক অর্থনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, দেশের শ্রমিক ও ধনীদের মধ্যকার আকাশচুম্বী বৈষম্য কমানো ছাড়া শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। দুর্নীতি ও টেন্ডারবাজি দেশের স্বস্তি নষ্ট করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতির বিস্তার ঘটেছে।’
নির্বাচনব্যবস্থার অব্যবস্থা অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ বলেও মন্তব্য করেন জামায়াত আমির। তার ভাষায়, ‘সব অপরাধের যাত্রা শুরু হয় অপনির্বাচন থেকে। তাই আগামীর নির্বাচন শতভাগ সুষ্ঠু করতে হবে, যাতে সত্যিকারের জনগণের প্রতিনিধিরা দেশ গড়ার সুযোগ পান।’
ধর্মভিত্তিক আইন প্রণয়ন নিয়ে তিনি বলেন, ‘অনেকে নির্বাচনের আগে ওয়াদা করেন—ক্ষমতায় গেলে কোরআন–সুন্নাহবিরোধী কোনো আইন দেবেন না। কিন্তু একবার ঘোষণা দিন—ক্ষমতায় গেলে কোরআনের আইন প্রতিষ্ঠা করবেন।’
নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকে বলেন, আমার জন্য বুলেটপ্রুফ গাড়ি দরকার। কিন্তু আমি আমার নিরাপত্তা আল্লাহর কাছেই প্রত্যাশা করি।’
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা
১৯ ঘন্টা আগে
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো
২৩ ঘন্টা আগে
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...
১ দিন আগে
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। অতীতে
১ দিন আগে
