জামায়াত-এনসিপি বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: রাশেদ খান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যৌথভাবে বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তাঁর দাবি, আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ ও শেখ হাসিনার রাজনীতিতে ফেরার ঘোষণা এবং জামায়াত-এনসিপির লংমার্চের কর্মসূচি একই ষড়যন্ত্রের অংশ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান অভিযোগ করে বলেন, ১৯৯৬ সালের মতো আবারও আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে মাঠে নামার ষড়যন্ত্র করছে জামায়াত। শেখ হাসিনা ও আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনের লক্ষ্যেই এ ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, বিএনপি সরকারের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও তৎপরতার পেছনে একটি সমন্বিত রাজনৈতিক পরিকল্পনা রয়েছে। আগামী ডিসেম্বরকে ঘিরে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার ঘোষণার সঙ্গে জামায়াত ও এনসিপির লংমার্চের কর্মসূচির সময়গত মিলকেও তিনি ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন।
সম্প্রতি আলোচনায় আসা ‘মক্কা সামরিক চুক্তি’ প্রসঙ্গেও কথা বলেন রাশেদ খান। তিনি বলেন, এনসিপির প্রধান নাহিদ ইসলাম, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল চুক্তিটির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। দেশের জনগণের একটি বড় অংশও এ বিষয়ে ইতিবাচক বলে দাবি করেন তিনি।
তবে দেশের সার্বভৌমত্ব, কূটনৈতিক নীতি ও সামগ্রিক নিরাপত্তার বিষয় বিবেচনা করে সরকার এ বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জিএস পদ ফিরে পাওয়ার বিষয়েও মন্তব্য করেন রাশেদ খান। তিনি দাবি করেন, তৎকালীন নির্বাচনে ভিপি পদে নুরুল হক নুর এবং জিএস পদে তিনি জয়ী হলেও আওয়ামী লীগ সরকারের ইশারায় তাকে পরাজিত দেখানো হয়েছিল।
জিএস পদ ফিরিয়ে দেওয়ার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাজারো শিক্ষার্থীর ভোটাধিকারকে সম্মান জানিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থীদের দলে ফিরিয়ে নেওয়ার বিষয়ে রাশেদ খান বলেন, যারা নিজেদের ভুল স্বীকার করে দলে ফিরতে চাইবেন, দলীয় হাইকমান্ড তাদের বিষয়টি বিবেচনা করতে পারে। তবে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে দলীয় প্রার্থীর বিরোধিতা করা নেতাদের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি।
ছয় দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, বাধা এলে প্রতিহতের হুঁশিয়ারি ১১ দলের
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ-গ্যাস-সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য।লংমার্চে কোনো ধরনের বাধা দেওয়া হলে তা অতিক্রম করে চট্টগ্রামের লালদিঘি ময়দানে পৌঁছানোর ঘোষণা দিয়েছেন...
৪ ঘন্টা আগে
জ্বালানি সংকট অর্থনীতি ও ব্যবসার জন্য হুমকি: গাজী আতাউর রহমান
জ্বালানি সংকট দেশের অর্থনীতি ও ব্যবসার জন্য হুমকি হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। তিনি বলেছেন, জ্বালানি সংকটের নেতিবাচক প্রভাব শুধু বড় শিল্পে সীমাবদ্ধ নেই; ওষুধ, টেক্সটাইল, সিরামিক, চিনি পরিশোধন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ সেবা খাতেও এর প্রভাব পড়ছে।সোমবার (৩১ আগস্ট) এক বিবৃতিতে...
১ দিন আগে
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, রাজপথে বড় আন্দোলনের প্রস্তুতি ১১ দলীয় ঐক্যের
বর্তমান সরকারের সাড়ে ছয় মাসের মাথায় রাজপথে বড় ধরনের আন্দোলন গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। সংবিধান সংস্কারে জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি বিদ্যুৎ-জ্বালানি ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ জনগুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আন্দোলনে নামছে জোটটি।পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী...
১ দিন আগে
৬ দফা দাবিতে ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, জামায়াতের প্রস্তুতিমূলক বৈঠক
গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে প্রস্তুতিমূলক বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।রোববার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটির এ বৈঠক অনুষ্ঠিত...
১ দিন আগে
