জেলার খবর

জামালপুরে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

অনলাইন ডেস্ক

১৩ ঘন্টা আগে


জামালপুরে ভাড়া বাসা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

ছবি: সংগৃহীত


জামালপুরে একটি ভাড়া বাসা থেকে ইসরাত জাহান (৩৪) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী কাওসার আহমেদ শাওন পলাতক রয়েছেন।

রোববার (২৩ আগস্ট) সকালে জামালপুর পৌর শহরের পাঁচরাস্তা এলাকার একটি ভবনের পাঁচতলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সকালে ওই ফ্ল্যাটের জানালা দিয়ে নিহতের দুই শিশু সন্তান চিৎকার করছিল। বিষয়টি স্থানীয়রা বাড়ির মালিককে জানালে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।

এ সময় দুই শিশুকে উদ্ধার করা হয়। পরে পাশের একটি কক্ষ থেকে তাদের মা ইসরাত জাহানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্বামী কাওসার আহমেদ শাওন ঘটনার পর সকাল থেকে পলাতক রয়েছেন। জানা গেছে, স্বামী-স্ত্রী ও সন্তানরা প্রায় এক মাস ধরে ওই ভাড়া বাসায় বসবাস করছিলেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইসরাত জাহানকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতার যাবজ্জীবন, রায় শুনে আদালতে জ্ঞান হারালেন
ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতার যাবজ্জীবন, রায় শুনে আদালতে জ্ঞান হারালেন

মেহেরপুরের পিরোজপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মো. কলিম উদ্দিন ওরফে কালুকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর আদালত থেকে বের হওয়ার সময় তিনি অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।রোববার (২৩ আগস্ট) দুপুরে মেহেরপুর নারী ও...

৭ ঘন্টা আগে


মণিরামপুরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
মণিরামপুরে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

যশোরের মণিরামপুরে ধানক্ষেতে জমে থাকা পানিতে শাপলা তুলতে গিয়ে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার মশ্মিমনগর ইউনিয়নের হাজরাকাঠি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলো-হাজরাকাঠি গ্রামের ওলিয়ার রহমানের মেয়ে ইয়াসমিন খাতুন (৬) এবং মফিজুর রহমানের ছেলে জিসান হোসেন (১০)। তারা স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।স্থানীয় সূত্রে জানা যায়, বাঁওড়সংলগ্ন

১ দিন আগে


বসুন্দিয়া বিএনপির অফিস ভাঙচুর মামলায় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
বসুন্দিয়া বিএনপির অফিস ভাঙচুর মামলায় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

যশোরের বসুন্দিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের (জঙ্গলবাধাল) বিএনপির কার্যালয় ভাঙচুরের মামলায় অজ্ঞাত আসামি হিসেবে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম খান (মিস্টার) গ্রেপ্তার হয়েছেন।ভাঙচুরের ঘটনায় দায়ের করা নাশকতা মামলার পরিপ্রেক্ষিতে গতরাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোফাজ্জল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।গ্রেপ্তার জাহাঙ্গীর আলম খান

১ দিন আগে


তিনবার নোটিশের পরও ফায়ার লাইসেন্স না নেওয়ায় কাচ্চি ভাইকে ৫০ হাজার টাকা জরিমানা
তিনবার নোটিশের পরও ফায়ার লাইসেন্স না নেওয়ায় কাচ্চি ভাইকে ৫০ হাজার টাকা জরিমানা

তিনবার নোটিশ দেওয়ার পরও ফায়ার লাইসেন্স না নেওয়ায় যশোরের পরিচিত খাবারের প্রতিষ্ঠান কাচ্চি ভাইকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে যশোর শহরের কাচ্চি ভাই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গঠিত মোবাইল কোর্ট এ জরিমানা আদায় করে।যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর-১ লুৎফর

১ দিন আগে

Dr.Mahfuzul Alom