জেলার খবর

জাজিরায় থামছে না বোমা-ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয়রা

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


জাজিরায় থামছে না বোমা-ককটেল বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয়রা

ছবি: সংগৃহীত


শরীয়তপুরের জাজিরায় একের পর এক বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক বাড়ছে। একটি বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই ঘটছে আরেকটি বিস্ফোরণ। কখনো বসতবাড়ির টয়লেটের ছাদে, কখনো সেপটিক ট্যাংকে, আবার কখনো দুই পক্ষের সংঘর্ষের মধ্যে বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন স্থানীয়রা।

সর্বশেষ গত মঙ্গলবার রাতে জাজিরা পৌরসভার জামাল মাদবরের কান্দি এলাকায় শাহ আলম বেপারির একটি ভবনের ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিকট শব্দে বিস্ফোরণে ভবনের ছাদের নিরাপত্তা গাইডওয়াল ভেঙে যায়। ছাদে থাকা পানির ট্যাংকও ফেটে ছিটকে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

এর মাত্র একদিন আগে, সোমবার সন্ধ্যায় উপজেলার লাউখোলা এলাকায় দুই পক্ষের সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণে মান্নান সরদার নামে একজন নিহত হন। ওই ঘটনায় আহত হন আরও অন্তত ১০ জন। প্রাণহানির একদিন পরই ফের বিস্ফোরণের ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

একের পর এক বিস্ফোরণ

জাজিরায় বোমা-ককটেল বিস্ফোরণের ঘটনা অবশ্য নতুন নয়। গত ২৯ জুলাই সকালে উপজেলার বিকেনগর ইউনিয়নের কদম আলী মাদবর কান্দি গ্রামের জব্বার মাদবরের বাড়ির টয়লেটের ছাদে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে টয়লেটের ছাদ ধসে পড়ে এবং ওপরে থাকা পানির ট্যাংক বিস্ফোরণের তীব্রতায় ছিটকে অন্যত্র পড়ে যায়।

এর ঠিক আগের দিন, ২৮ জুলাই বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারি কান্দি এলাকায় একটি বাড়ির সেপটিক ট্যাংকের ওপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সেপটিক ট্যাংকটি ক্ষতিগ্রস্ত হয়।

শুধু জুলাই মাসেই নয়, এর আগেও জাজিরায় বিস্ফোরক উদ্ধারের ঘটনা ঘটেছে। গত ২০ জুন জাজিরা পৌরসভার কবিরাজকান্দি এলাকায় ককটেল বিস্ফোরণের শব্দ শুনে পুলিশ তদন্তে নামে। পরে একটি পারিবারিক কবরস্থান থেকে বালতিতে রাখা ১২টি ককটেল উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছিল, ককটেলগুলো ঘাস-লতাপাতার নিচে কাঠের গুঁড়ি দিয়ে আড়াল করে রাখা হয়েছিল।

পরিত্যক্ত ককটেলে শিশুর হাতের কবজি বিচ্ছিন্ন

এরও আগে জাজিরার বিলাসপুর ইউনিয়নে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে ১০ বছর বয়সী এক শিশুর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। গত ২৯ মে চরধুপুর চরকান্দি এলাকায় জমিতে পড়ে থাকা ককটেল হাতে নিয়ে নাড়াচাড়া করার সময় বিস্ফোরণটি ঘটে।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দারা বলছেন, জাজিরার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নভাবে বোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। এসব ঘটনায় প্রাণহানি ও হতাহতের পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ভয় ও নিরাপত্তাহীনতা বাড়ছে।

তদন্তে পুলিশ

সর্বশেষ বিস্ফোরণের খবর পেয়ে জাজিরা থানা-পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, ভবনের ছাদে ককটেল মজুত করা হয়েছিল। কীভাবে সেখানে বিস্ফোরক গেল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

জাজিরা থানার ওসি সালেহ আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 


চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
চাঁদপুরে ট্রেনের নিচে কাটা পড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু

চাঁদপুরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তায়েবা আক্তার (১৪) নামে এক মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে শহরের ছায়াবানী রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত তায়েবা সদর উপজেলার বিষ্ণুদী মাদরাসা রোড এলাকার বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার নবম শ্রেণির ছাত্রী। ঘটনাস্থল থেকে উদ্ধার করা পরিচয়পত্রের মাধ্যমে তার পরিচয়

১১ ঘন্টা আগে


গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, সিএনজি চালকদের বিক্ষোভ
গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, সিএনজি চালকদের বিক্ষোভ

গ্যাস সংকটের প্রতিবাদে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকরা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে জামালপুর শহরের বাইপাস এলাকায় এ অবরোধ শুরু হয়।ভোর থেকে চালকদের বিক্ষোভের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন দূরপাল্লার বাস,...

২৩ ঘন্টা আগে


গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে উপজেলার মহেশপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—মহেশপুর ইউনিয়নের বায়ৈখোলা গ্রামের শাহ আলম গাজীর ছেলে হাসিব গাজী (২০) এবং নোয়াপাড়া গ্রামের বাবুল শেখের ছেলে মেহেদী শেখ (২৫)।রাজবাড়ী রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে

১ দিন আগে


কাটাখালীতে ট্রান্সফরমার চালুর পর ওভারভোল্টেজ, পুড়েছে ৩০০ বাড়ির ইলেকট্রনিকস
কাটাখালীতে ট্রান্সফরমার চালুর পর ওভারভোল্টেজ, পুড়েছে ৩০০ বাড়ির ইলেকট্রনিকস

রাজশাহীর কাটাখালী পৌরসভায় অকেজো ট্রান্সফরমার মেরামতের পর নতুন পোর্টেবল (বহনযোগ্য) ট্রান্সফরমার দিয়ে বিদ্যুৎ সংযোগ চালু করতেই ভয়াবহ ওভারভোল্টেজের ঘটনা ঘটেছে। এতে তিনটি মহল্লার প্রায় ৩০০ বাড়ির টেলিভিশন, ফ্রিজ, এসি, বৈদ্যুতিক বাল্বসহ বিভিন্ন ইলেকট্রনিকস সামগ্রী পুড়ে নষ্ট হয়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।সোমবার দিবাগত রাত ২টার দিকে কাটাখালী পৌরসভার বাখরাবাজ এলাকায়...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom