ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল: বিএনপি নেতার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমানের ‘ইয়াবা সেবনের’ একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে তীব্র আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে সংশ্লিষ্ট নেতাকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ দেওয়ার পাশাপাশি একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে উপজেলা বিএনপি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ৫১ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটিতে দেখা যায়-গোপীনাথপুর হাট অফিসের একটি কক্ষে কয়েকজন ব্যক্তির উপস্থিতিতে আগুনের তাপে একটি বিশেষ যন্ত্র ও পাইপের সাহায্যে এক ব্যক্তি মাদক গ্রহণ করছেন। স্থানীয়রা ভিডিওর ওই ব্যক্তিকে ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান বলে শনাক্ত করেন। তবে ভিডিওটি ঠিক কবে ধারণ করা হয়েছে এবং সেখানে উপস্থিত বাকিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওটির সত্যতা স্বীকার করে দুঃখ প্রকাশ করেছেন অভিযুক্ত বিএনপি নেতা সাইদুর রহমান। তিনি দাবি করেন,
"আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে আমাকে হাট অফিসে নিয়ে গিয়ে ইয়াবা সেবন করায়। তখন আমি বিষয়টি বুঝতে পারিনি।"
এই ঘটনাটিকে একটি 'অনাকাঙ্ক্ষিত ভুল' বলে অভিহিত করেন তিনি।
এদিকে এই ঘটনার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যেও চরম ক্ষোভ ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন,
"ভিডিওটির সত্যতা পাওয়া গেলে তা দলের জন্য অত্যন্ত বিব্রতকর হবে। একজন দায়িত্বশীল নেতার এমন মাদকসংশ্লিষ্টতা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হোক।"
এ বিষয়ে আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছে দল। ভিডিওটি প্রযুক্তিগতভাবে বিকৃত বা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে তৈরি কি না, তাও খতিয়ে দেখা হবে। তিনি বলেন,
"সংশ্লিষ্ট নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার পাশাপাশি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্তে দোষী প্রমাণিত হলে দলের গঠনতন্ত্র অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। দলের ভাবমূর্তি নষ্ট হয়-এমন কোনো অপকর্মের দায় বিএনপি নেবে না।"
আট মাসে নিজ হাতে সম্পূর্ণ ৩০ পারার কুরআন লিখে নজির গড়লেন লাকসামের শিক্ষার্থী
অদম্য অধ্যবসায়, ধৈর্য ও ধর্মীয় অনুপ্রেরণায় মাত্র আট মাসে নিজ হাতে সম্পূর্ণ ৩০ পারার পবিত্র কুরআন মাজিদ লিখে ব্যতিক্রমী কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন কুমিল্লার লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ এ.ইউ. ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সুরাইয়া জান্নাত (১৮)। তার হাতে লেখা কুরআনের প্রতিটি পৃষ্ঠা এতটাই পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন যে, প্রথম দেখায়...
৪ ঘন্টা আগে
সাভারে ফ্ল্যাট থেকে নারীর মরদেহ উদ্ধার: ধর্ষণের পর হত্যার অভিযোগ, সন্দেহভাজন পলাতক
ঢাকার সাভারে একটি ভাড়া ফ্ল্যাট থেকে শারমিন আক্তার লিজা নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক সুরতহাল ও আলামত পর্যালোচনায় ধারণা করা হচ্ছে, ওই নারীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে।গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে সাভারের আমিনবাজার বড়দেশী এলাকার একটি ফ্ল্যাট থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়।আমিনবাজার পুলিশ...
৮ ঘন্টা আগে
উত্তর সীমান্তে বিজিবির চ্যালেঞ্জ বাড়াচ্ছে অবকাঠামো ও জনবল সংকট
ভারতের আধুনিক সীমান্ত নজরদারি ব্যবস্থা, উন্নত যোগাযোগ অবকাঠামো ও প্রযুক্তিনির্ভর নিরাপত্তা ব্যবস্থার বিপরীতে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন সীমান্তে জনবল, যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার মধ্যে দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকার দায়িত্বশীল কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের সঙ্গে কথা বলে এমন চিত্র উঠে এসেছে।গত ২০ থেকে ২৪ জুন কুড়িগ্রাম,...
১২ ঘন্টা আগে
টেকনাফ সীমান্তে তীব্র আতঙ্ক, রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কায় নাফ নদীতে টহল জোরদার
মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু টাউনশিপে আরাকান আর্মির (এএ) অবস্থান লক্ষ্য করে দেশটির সরকারি জান্তা বাহিনীর টানা বিমান হামলায় টেকনাফ ও উখিয়া সীমান্তে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। রাতভর যুদ্ধবিমান থেকে বোমা ও গোলাবর্ষণের বিকট শব্দে কেঁপে উঠছে নাফ নদীর এপারের বাংলাদেশ সীমান্ত। ওপারে চলমান এই ভয়াবহ সংঘাতের কারণে নতুন করে বাংলাদেশে...
১ দিন আগে
