ইউক্রেন যুদ্ধের সম্পূর্ণ নিয়ন্ত্রণ এখন রাশিয়ার হাতে
অনলাইন ডেস্ক
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মন্তব্য করেছেন যে ইউক্রেন যুদ্ধের ফ্রন্টলাইনের নিয়ন্ত্রণ পুরোপুরি এখন রাশিয়ার হাতে।
আজ বুধবার (৮ অক্টোবর) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাশিয়ার শীর্ষ সামরিক কমান্ডারদের সঙ্গে এক বৈঠকে প্রেসিডেন্ট পুতিন রাশিয়া-ইউক্রেন সংঘাতে রাশিয়ার সাফল্যের কথা তুলে ধরেন।
সেনা কমান্ডারদের উপস্থিতিতে দেওয়া তাঁর ভাষণে পুতিন দাবি করেন যে, চলতি বছর ইউক্রেনের ৫ হাজার বর্গকিলোমিটার এলাকা মস্কো দখল করেছে। সব মিলিয়ে, ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূমি বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
পুতিনের আরও দাবি, ইউক্রেনীয় বাহিনী ফ্রন্টের সকল সেক্টর থেকেই পিছু হটছে এবং মস্কোর ধারাবাহিক আক্রমণে তারা বিপর্যস্ত হয়ে পড়েছে।
অন্যদিকে, ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে গত একদিনে রাশিয়ান বাহিনী ১১৬টি আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করে ইউক্রেনের ওপর হামলা চালিয়েছে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী এর মধ্যে ৮৩টি ড্রোন সফলভাবে প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। তবে এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও ইউক্রেন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...
৩ ঘন্টা আগে
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...
১৩ ঘন্টা আগে
পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে) এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম রাজ্য কার্যালয়ের উদ্বোধন করা হয়।ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার সমর্থক উপস্থিত হন।তামিলনাড়ুতে দলটির
১৫ ঘন্টা আগে
পাকিস্তানের আকাশসীমার অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম পরিবহন বিলম্বিত
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি পরিবহন বিলম্বিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর চালানটি বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে তা আসেনি।এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরেনিয়াম বহনকারী কার্গো উড়োজাহাজটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশে আসতে পারেনি।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি...
২১ ঘন্টা আগে
