‘ইউএনও অফিসগুলো বিএনপির দ্বিতীয় অফিস হয়ে উঠছে’: সারজিস আলম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়গুলো বিএনপির ‘দ্বিতীয় অফিসে’ পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (১৭ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম লিখেছেন, ‘ইউএনও অফিসগুলো হয়ে উঠছে বিএনপির ২য় অফিস। আর উপজেলা বিএনপির সভাপতি সেক্রেটারি দায়িত্ব পালন করছে ভারপ্রাপ্ত ইউএনও হিসেবে।’
তার এই বক্তব্যে উপজেলা প্রশাসনের কার্যক্রমে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগের ইঙ্গিত রয়েছে। তবে কোন কোন উপজেলা বা ইউএনও কার্যালয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, সে বিষয়ে স্ট্যাটাসে নির্দিষ্ট কোনো তথ্য দেননি সারজিস আলম।
সারজিস আলমের ওই পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। প্রতিবেদন প্রকাশের সময় পোস্টটিতে ৪৬ হাজারের বেশি লাইক পড়েছিল বলে জানা গেছে।
‘বিএনপি ফ্যাসিস্ট সরকারের পথে হাঁটছে, পরিণতিও সেদিকেই যাবে’: গোলাম পরওয়ার
বিএনপি সরকার ফ্যাসিস্ট সরকারের পথে হাঁটছে এবং তাদের পরিণতিও সেদিকেই যাবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে ‘সরকারের ছয় মাসের মূল্যায়ন’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।গোলাম পরওয়ার বলেন, সরকারের প্রথম ছয় মাসে বিভিন্ন ক্ষেত্রে সময়ক্ষেপণ, নীতিগত...
১৮ ঘন্টা আগে
‘আমাকে কেউ ব্যক্তিগতভাবে আক্রমণ করবে, আর আমি তাকে চুমু দিবো না’: রাশেদ খাঁন
‘আমাকে কেউ ব্যক্তিগতভাবে আক্রমণ করবে, আর আমি তাকে চুমু দিবো! এমন সুশীল ব্যক্তি আমি না’—মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।রাশেদ খাঁন বলেন, আগের দিন এটিএন নিউজের টকশোতে তিনি পুরোটা সময় গঠনমূলকভাবে কথা বলার চেষ্টা করেন।...
২৩ ঘন্টা আগে
টকশোর বিতর্কের পর রাশেদ-তুষারের পাল্টাপাল্টি ফেসবুক পোস্ট
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশো ‘স্বাধীন সংলাপ’-এ তুমুল বিতর্কে জড়ানোর পর এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খাঁন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।মঙ্গলবার (১৮ আগস্ট) পৃথক ফেসবুক পোস্টে একে অপরকে ইঙ্গিত করে বিভিন্ন মন্তব্য করেন দুই রাজনীতিক।এর আগে সোমবার (১৭...
২৩ ঘন্টা আগে
বিএনপি সরকারের ছয় মাসের কর্মকাণ্ড নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন
বিএনপি সরকারের গত ছয় মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন নিয়ে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৪টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার মূল বক্তব্য তুলে ধরবেন।দলীয় সূত্র জানিয়েছে, পরিবর্তিত
১ দিন আগে
