ইসরায়েল ম্যাচের টিকিট বিক্রির অর্থ গাজাসহ সংঘাতকবলিত অঞ্চলের মানুষের জন্য দান করল নরওয়ে
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
ফুটবল মাঠের সাফল্যের পাশাপাশি মানবিক উদ্যোগেও দৃষ্টান্ত স্থাপন করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)। ২০২৬ ফিফা বিশ্বকাপের ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে ম্যাচের টিকিট বিক্রি থেকে প্রাপ্ত পুরো অর্থ আন্তর্জাতিক চিকিৎসাসেবা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (Médecins Sans Frontières–MSF)-এর মাধ্যমে গাজাসহ বিভিন্ন সংঘাতকবলিত অঞ্চলের মানুষের চিকিৎসা ও মানবিক সহায়তায় দান করেছে সংস্থাটি।
ওসলোতে অনুষ্ঠিত ওই ম্যাচে নরওয়ে ৫-০ গোলের বড় ব্যবধানে ইসরায়েলকে পরাজিত করে। তবে ম্যাচের ফলের চেয়েও বেশি আলোচনায় এসেছে এনএফএফের মানবিক উদ্যোগ।
নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসা ক্লাভেনেস বলেন, চলমান বৈশ্বিক মানবিক সংকটের প্রেক্ষাপটে যুদ্ধের শিকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, ম্যাচের টিকিট বিক্রি থেকে পাওয়া পুরো অর্থ সংঘাতকবলিত অঞ্চলের মানুষের জরুরি চিকিৎসাসেবা ও মানবিক সহায়তায় ব্যয় করা হবে।
এদিকে, এই উদ্যোগে যুক্ত হয়েছে নরওয়ের একটি বিনিয়োগ প্রতিষ্ঠানও। সংস্থাটি মানবিক তহবিলে অতিরিক্ত ৩০ লাখ নরওয়েজিয়ান ক্রোনার (প্রায় ৩ লাখ ৫ হাজার মার্কিন ডলার) অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে।
মানবিক সহায়তার এই উদ্যোগের মাধ্যমে নরওয়ে ফুটবল ফেডারেশন আবারও দেখিয়েছে, ফুটবল কেবল মাঠের লড়াই নয়-মানবতার পক্ষে অবস্থান নেওয়ারও একটি শক্তিশালী মাধ্যম।
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
১ দিন আগে
ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে
৪ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৪ দিন আগে
ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রভাব পড়তে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও। আগামী ২০২৭-৩১ চক্রে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়তে পারে। বিপরীতে কমতে পারে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। তবে ৫০ ওভারের ক্রিকেটের গুরুত্ব ধরে রাখতে ত্রিদেশীয় ও চারজাতি সিরিজের মতো পুরোনো কাঠামো ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা চলছে।আন্তর্জাতিক ক্রিকেট...
৫ দিন আগে
