ইসলামী ব্যাংকের পর্ষদ বাতিল, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালককে দায়িত্ব
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আমানতকারীদের আস্থা পুনরুদ্ধার এবং চলমান তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সব ক্ষমতা ও দায়িত্ব অর্পণ করা হয়েছে।
রোববার (১৪ জুন) রাতে বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা ও ৪৭(৩) ধারার ক্ষমতাবলে জনস্বার্থ, আমানতকারীদের স্বার্থ এবং ব্যাংকটির স্থিতিশীলতা নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী জানান, ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ করবেন।
তারল্য সংকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার বিশেষ সহায়তা
একই দিনে ইসলামী ব্যাংকের চলমান তারল্য সংকট নিরসনে কেন্দ্রীয় ব্যাংক ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ ঋণ সহায়তা দেয়। সম্প্রতি ব্যাংকটির নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতায় বিপুলসংখ্যক গ্রাহক আমানত তুলে নেওয়ায় ব্যাংকটি তীব্র নগদ সংকটে পড়ে।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ৯০ দিনের জন্য সাড়ে ১১ শতাংশ সুদে ‘ওভারনাইট-ওডি’ সুবিধার আওতায় এই অর্থ দেওয়া হয়েছে। এর ফলে ব্যাংকটির চেক নিষ্পত্তি কার্যক্রম পুনরায় সচল হয়েছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে ইসলামী ব্যাংকের চলতি হিসাবে মাত্র ৪৩৯ কোটি টাকা অবশিষ্ট ছিল, যার কারণে আন্তঃব্যাংক লেনদেন ও এটিএম সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়।
গ্রাহকদের আশ্বস্ত করল ব্যাংক কর্তৃপক্ষ
কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা পাওয়ার পর এক ভিডিও বার্তায় ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলতাফ হুসাইন গ্রাহকদের উদ্দেশে বলেন, সাম্প্রতিক অস্থিরতায় ব্যাংকিং সেবা বিঘ্নিত হওয়ায় কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে।
তিনি বলেন, “ইসলামী ব্যাংক দেশের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং গ্রাহকদের স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। খুব শিগগিরই সব ধরনের সেবা স্বাভাবিক হবে।”
গভর্নরের সঙ্গে বৈঠক
দিনভর চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ব্যাংকের তারল্য পরিস্থিতি, গ্রাহকসেবা এবং প্রযুক্তিগত সেবা পুনরুদ্ধারের বিষয় নিয়ে আলোচনা হয়।
বৈঠক শেষে আলতাফ হুসাইন জানান, বর্তমানে প্রতিদিন গড়ে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ কোটি টাকা নিট উত্তোলন হচ্ছে। তবে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসছে।
নতুন চেয়ারম্যান নিয়োগ ঘিরেই সংকটের সূত্রপাত
গত ২৪ মে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক জুবায়দুর রহমান পদত্যাগ করার পর বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার নিয়োগের বিরোধিতা করে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের একটি অংশ আন্দোলন শুরু করে।
এই আন্দোলনকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে উদ্বেগ তৈরি হয় এবং ব্যাপক হারে আমানত উত্তোলন শুরু হয়। ফলে ব্যাংকটি নগদ অর্থ সংকটে পড়ে এবং কেন্দ্রীয় ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চায়।
সংকট পুরোপুরি কাটেনি
পর্ষদ পুনর্গঠন এবং বিশেষ ঋণ সহায়তা দেওয়া হলেও মাঠপর্যায়ে সংকট এখনো পুরোপুরি কাটেনি। বিভিন্ন শাখায় গ্রাহকদের চাহিদামতো অর্থ উত্তোলনে সীমাবদ্ধতা দেখা যাচ্ছে। অনেক শাখায় নির্দিষ্ট সীমার বেশি টাকা উত্তোলন করা যাচ্ছে না এবং এটিএম ও ইন্টারনেট ব্যাংকিং সেবাও আংশিকভাবে ব্যাহত রয়েছে।
তবে বাংলাদেশ ব্যাংক এবং ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ আশা করছে, নতুন প্রশাসনিক ব্যবস্থা ও তারল্য সহায়তার ফলে অচিরেই ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম পুরোপুরি পুনরুদ্ধার হবে।
আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই: লোডশেডিং নিয়ে জ্বালানি মন্ত্রী
দেশে চলমান লোডশেডিং ও জ্বালানি সংকটের জন্য ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার ঘটনাকে দায়ী করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এফএসআরইউ মেরামত শেষ না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা করা ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প নেই।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সেন্টার ফর পলিসি ডায়ালগ...
৫ ঘন্টা আগে
তৃণমূল থেকে রাষ্ট্রপতি প্রার্থী: দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে মির্জা ফখরুল
তৃণমূলের রাজনীতি থেকে ধাপে ধাপে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রজীবনে বামপন্থী ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে নেতৃত্ব দিয়েছেন, কর্মজীবনে ছিলেন অর্থনীতির শিক্ষক ও সরকারি কর্মকর্তা। পরবর্তী সময়ে সক্রিয় রাজনীতিতে ফিরে পৌর চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী এবং বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন তিনি।দীর্ঘ...
৭ ঘন্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনে জমা পড়েছে তিন মনোনয়নপত্র
রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।ইসি সিনিয়র সচিব জানান, রাষ্ট্রপতি পদে জমা পড়া তিনটি মনোনয়নপত্রের মধ্যে একটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে এবং দুটি ড. কর্নেল (অব.) অলি আহমেদ, বীর বিক্রমের
৭ ঘন্টা আগে
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত ১৮ জন ব্যক্তি বিভিন্ন মেয়াদে মোট ২২ বার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। ইতোমধ্যে ক্ষমতাসীন বিএনপি তাদের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক...
৮ ঘন্টা আগে
