রাজনীতি

ইসলামী আদর্শের কারণে জামায়াতে নারীদের শীর্ষ নেতৃত্বে সুযোগ নেই: নূরুন্নিসা সিদ্দিকা

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


ইসলামী আদর্শের কারণে জামায়াতে নারীদের শীর্ষ নেতৃত্বে সুযোগ নেই: নূরুন্নিসা সিদ্দিকা

ছবি: সংগৃহীত


ইসলামী আদর্শ অনুসরণের কারণেই জামায়াতে ইসলামীতে নারীদের শীর্ষ নেতৃত্বে আসার সুযোগ নেই—এমন মন্তব্য করেছেন দলটির মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দিকা। তার দাবি, পবিত্র কোরআনের নির্দেশ অনুযায়ী পুরুষই নারীদের অভিভাবক ও নেতৃত্বদাতা, যা একটি ইসলামী সংগঠনের জন্য অনুসরণীয় বিধান।

রোববার নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি ইসলামী আদর্শভিত্তিক সংগঠন। কোরআনের নির্দেশ অনুযায়ী নারীরা শীর্ষ পদে নেতৃত্ব দিতে পারেন না। এটি আমাদের ঈমান ও সাংগঠনিক নীতির অংশ।

সংসদ নির্বাচনে জামায়াতের পক্ষ থেকে কোনো নারী প্রার্থী না দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে নূরুন্নিসা সিদ্দিকা জানান, এটি সংগঠনের অভ্যন্তরীণ নীতিগত সিদ্ধান্ত। তবে শীর্ষ পদে নারী থাকা বা না থাকাই সংগঠনের প্রধান বিবেচ্য বিষয় নয় বলে মন্তব্য করেন তিনি।

তার ভাষায়, গুরুত্বপূর্ণ বিষয় হলো নারীদের অধিকার নিশ্চিত করা হচ্ছে কি না, তারা সম্মান ও নিরাপত্তা পাচ্ছেন কি না। তিনি বলেন, নেতৃত্বে নারী বা পুরুষ নয়-মানবিক ও ন্যায়ভিত্তিক নেতৃত্বই সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি।

দেশের রাজনৈতিক ইতিহাসের উদাহরণ টেনে নূরুন্নিসা সিদ্দিকা বলেন, গত পাঁচ দশকে বাংলাদেশে একাধিক নারী প্রধানমন্ত্রী দায়িত্ব পালন করলেও নারীদের প্রতি সহিংসতা কমেনি এবং নারীর অধিকার কাঙ্ক্ষিতভাবে প্রতিষ্ঠিত হয়নি। এ থেকেই প্রমাণিত হয়, কেবল নারী নেতৃত্ব থাকলেই নারীর অধিকার নিশ্চিত হয় না।

এর আগে জামায়াতে ইসলামীর একটি ছয় সদস্যের প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করে। অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে অংশ নেয়।

বৈঠক শেষে জামায়াতের নারী উইংয়ের প্রধান হাবিবা চৌধুরী সাংবাদিকদের জানান, দেশের মোট ভোটারের প্রায় অর্ধেক নারী হলেও দীর্ঘদিন ধরে তারা কার্যকরভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। তিনি অভিযোগ করেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি ‘গভীর ষড়যন্ত্রের মাধ্যমে’ নারীদের ভয়ভীতি দেখিয়ে ভোটকেন্দ্র থেকে দূরে রাখার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, বিভিন্ন জেলায় জামায়াত সংশ্লিষ্ট নারী কর্মীদের ওপর হামলার অন্তত ১৫টি ঘটনার তথ্য নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। এসব হামলার পেছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

জামায়াতের নারী নেত্রীরা দাবি করেন, তাদের সংগঠনের উপদেষ্টা ও নির্বাহী কমিটিতে ৪০ শতাংশের বেশি নারী প্রতিনিধিত্ব রয়েছে এবং ভবিষ্যৎ নারী নেতৃত্ব গড়ে তুলতে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তারা আরও অভিযোগ করেন, মাঠপর্যায়ে এখনো ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হয়নি। পাশাপাশি সাম্প্রতিক সহিংসতা ও হত্যাকাণ্ড শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

নির্বাচন কমিশনের প্রতি নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে জামায়াত নেত্রীরা বলেন, নির্বাচনকে বিতর্কিত করতে কিছু রাজনৈতিক দল অযৌক্তিক অভিযোগ তুলছে।


সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...

১৮ ঘন্টা আগে


কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন

২৩ ঘন্টা আগে


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়

১ দিন আগে


রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি

১ দিন আগে

Dr.Mahfuzul Alom