ইসিতে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল তাসনিম জারার, আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা
অনলাইন ডেস্ক
নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তে মনোনয়নপত্র বাতিল হওয়ায় এর বিরুদ্ধে আপিল করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। আপিল আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের তিনি বলেছেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আইনি প্রক্রিয়ার লড়াই তিনি চালিয়ে যাবেন।
আজ বিকেল চারটার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হয়ে তাসনিম জারা আপিল আবেদন জমা দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী আরমান হোসেনসহ সংশ্লিষ্টরা।
আপিল আবেদন জমা দেওয়ার পর সাংবাদিকদের তাসনিম জারা বলেন,
‘আমি তাসনিম জারা, ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। সেটি আপাতত গ্রহণ করা হয়নি। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আমরা আজ আপিল করেছি।’
‘আপনারা দেখেছেন ও রিপোর্ট করেছেন, মাত্র দেড় দিনের মধ্যে প্রায় পাঁচ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের স্বাক্ষর দিয়েছেন। তাঁরা আমাদের প্রতি ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন। অনেকেই স্বেচ্ছায় বুথ তৈরি করেছেন, ভলান্টিয়ার হিসেবে কাজ করেছেন। এই মানুষের প্রতি সম্মান রেখেই আমরা আইনি লড়াইটা চালিয়ে যাচ্ছি।’
তাসনিম জারা বলেন, যাঁরা স্বাক্ষর দিয়েছেন, সেই হাজারো মানুষ চান তিনি যেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।
‘এই প্রায় পাঁচ হাজার মানুষের ইচ্ছাকে সম্মান জানিয়ে আমরা আপিল করেছি এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই নির্বাচনের মাঠে থাকার চেষ্টা চালিয়ে যাব,’ বলেন তিনি।
এ বিষয়ে তাসনিম জারার আইনজীবী আরমান হোসেন সাংবাদিকদের বলেন, নির্বাচন পরিচালনা বিধিমালা ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী স্বতন্ত্র প্রার্থীর জন্য প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের তালিকা শতভাগ সঠিকভাবেই জমা দেওয়া হয়েছে।
‘সমস্যাটা হয়েছে ভোটার ও প্রস্তাবকদের তালিকা সংগ্রহের সময়। তখন নির্বাচন কমিশনের ওয়েবসাইট কার্যকর ছিল না। ফলে যাঁরা প্রস্তাবক হিসেবে স্বাক্ষর করেছেন, তাঁরা প্রকৃতপক্ষে ঢাকা-৯ আসনের ভোটার কি না—সেটা আমাদের পক্ষে যাচাই করার সুযোগ ছিল না।’
তবে তিনি জোর দিয়ে বলেন, স্বাক্ষরদাতারা সবাই নিজেদের এই আসনের ভোটার হিসেবে স্বাক্ষর করেছেন।
‘ভেরিফিকেশনের সুযোগ না থাকায় আমরা এই সমস্যার মুখে পড়েছি। আমরা আশাবাদী, আপিলের মাধ্যমে খুব দ্রুতই এই সমস্যার সমাধান হবে,’ যোগ করেন তিনি।
আপিলে জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে আইনজীবী আরমান হোসেন বলেন,
‘আইনগতভাবে আমাদের অবস্থান শক্ত। আমরা শতভাগ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এই আপিলে জয়ী হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে।’
তিনি আরও বলেন,
‘আপিলে জয়ী হলে ডা. তাসনিম জারা আবার জনগণের প্রার্থী হিসেবে ঢাকা-৯ আসনে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।’
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...
১৮ ঘন্টা আগে
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন
২৩ ঘন্টা আগে
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়
১ দিন আগে
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি
১ দিন আগে
