রাজনীতি

ইসিতে ১১ দলীয় ঐকের, অলি আহমদের মনোনয়ন ফরম

অনলাইন ডেস্ক

১ মাস আগে


ইসিতে ১১ দলীয় ঐকের, অলি আহমদের মনোনয়ন ফরম

ছবি: সংগৃহীত


ঢাকা: আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও জোটের অন্যতম শীর্ষ নেতা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে চূড়ান্ত করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে নির্বাচন কমিশনে (ইসি) উপস্থিত হয়ে ইসি সচিব আখতার আহমেদের কাছ থেকে অলি আহমদের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ।

এ সময় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) আব্দুল বাতেন, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসেনসহ ১১ দলীয় ঐক্যের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে রোববার রাজধানীর মিন্টো রোডে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সেখানে সর্বসম্মতভাবে অলি আহমদের নাম রাষ্ট্রপতি নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়।

বৈঠক শেষে ডা. শফিকুর রহমান বলেন, গণতন্ত্রের সৌন্দর্য ও সুস্থ রাজনৈতিক চর্চা নিশ্চিত করতে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিচ্ছে ১১ দলীয় ঐক্য। তিনি বলেন, রাজনীতির সব ক্ষেত্রে স্বচ্ছতা ও প্রতিযোগিতা থাকা প্রয়োজন। এ লক্ষ্যেই বর্ষীয়ান রাজনীতিবিদ অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে।

মনোনয়ন পাওয়ার পর অলি আহমদ ১১ দলীয় ঐক্যের নেতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তাকে একজন পরীক্ষিত মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ হিসেবে বিবেচনা করে প্রার্থী করা হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই এবং শিক্ষাগত যোগ্যতা নিয়েও কোনো প্রশ্ন নেই বলেও উল্লেখ করেন তিনি।

অলি আহমদ বলেন, নির্বাচনে জয়-পরাজয়ই মূল বিষয় নয়; জনগণের স্বার্থ রক্ষা এবং দেশের মানুষের জন্য কল্যাণকর কাজ করাই তার লক্ষ্য। জাতির সঙ্গে কখনো বেঈমানি করবেন না বলেও অঙ্গীকার করেন তিনি।


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়

৫৪ মিনিট আগে


রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি

১২ ঘন্টা আগে


গুলিস্তানে জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, আটক অর্ধশতাধিক
গুলিস্তানে জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, আটক অর্ধশতাধিক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পর শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কার্যালয়টি ঘিরে অবস্থান নেন যুবদলের নেতাকর্মীরা। পরে সেখানে অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুবদলের কেন্দ্রীয়...

১৪ ঘন্টা আগে


মানববন্ধন শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, থানায় জিডি
মানববন্ধন শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, থানায় জিডি

ফুটপাত দখল, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভাটারা থানার নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।জিডিতে উল্লেখ করা হয়, ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom