ইসাখিলের রেকর্ড সেঞ্চুরি ছাপিয়ে হৃদয়ের শতকে রংপুরের দাপুটে জয়
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবীর ছেলে হাসান ইসাখিলের রেকর্ড গড়া সেঞ্চুরির ম্যাচে শেষ হাসি হেসেছেন বাংলাদেশ দলের তারকা ব্যাটসম্যান তাওহীদ হৃদয়। বিপিএলের চলতি আসরের ২৯তম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে রংপুর রাইডার্সকে দাপুটে জয় এনে দিয়েছেন তিনি।
রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করতে নেমে নোয়াখালী এক্সপ্রেসের হয়ে দুর্দান্ত এক ইনিংস খেলেন তরুণ আফগান ব্যাটসম্যান হাসান ইসাখিল। ওপেনিংয়ে নেমে ৭২ বলে ৪টি চার ও ১১টি বিশাল ছক্কার সাহায্যে ১০৭ রান করেন তিনি। এটি ছিল বিপিএলে তার প্রথম সেঞ্চুরি।
এই ইনিংসের মধ্য দিয়ে নোয়াখালীর হয়ে মাত্র তিন ম্যাচ খেলেই ১৮টি ছক্কা হাঁকিয়ে নতুন রেকর্ড গড়েন ইসাখিল। এর আগে চলতি বিপিএলে অভিষেক ম্যাচে সিলেট স্টেডিয়ামে ৬০ বলে ৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৯২ রানের ইনিংস খেলে আলোচনায় আসেন তিনি। দ্বিতীয় ম্যাচে ঢাকায় ফিরে ২৫ রান করে আউট হন।
তবে ইসাখিলের ব্যক্তিগত সাফল্য দলকে জয়ের মুখ দেখাতে পারেনি। তার সেঞ্চুরির জবাবে আরও দৃঢ় প্রতিরোধ গড়ে তোলেন রংপুর রাইডার্সের তাওহীদ হৃদয়।
রংপুরের রান তাড়ায় তাওহীদ হৃদয় খেলেন ম্যাচজয়ী এক ইনিংস। ৬২ বলে ২টি ছক্কা ও ১৫টি চার মারিয়ে তিনি করেন ১০৯ রান। তার অনবদ্য শতকের ওপর ভর করে ২ বল হাতে রেখেই ৮ উইকেটের দাপুটে জয় তুলে নেয় রংপুর রাইডার্স।
দুই দলের দুই সেঞ্চুরির লড়াইয়ে শেষ পর্যন্ত হৃদয়ের ইনিংসই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচ সেরার পুরস্কারও ওঠে তাওহীদ হৃদয়ের হাতে।
এই জয়ের মাধ্যমে রংপুর রাইডার্স টুর্নামেন্টে নিজেদের অবস্থান আরও শক্ত করল, আর নোয়াখালী এক্সপ্রেসের জন্য ইসাখিলের রেকর্ডগড়া ইনিংসটি রয়ে গেল শুধুই সান্ত্বনার অর্জন হিসেবে।
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...
১ মাস আগে
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...
১ মাস আগে
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...
১ মাস আগে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ
১ মাস আগে
