ইরানের নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন মোজতবা খামেনি। তিনি সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি–এর দ্বিতীয় সন্তান। বাংলাদেশ সময় সোমবার রাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এই তথ্য জানানো হয়।
ইরানে সুপ্রিম লিডার নির্বাচন করে ৮৮ জন ধর্মীয় ব্যক্তিত্ব নিয়ে গঠিত অ্যাসেম্বলি অব এক্সপার্ট। সর্বশেষ ভোটাভুটিতে তারা মোজতবা খামেনিকে দেশের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করেন। একই সঙ্গে নতুন নেতার প্রতি সমর্থন জানানোর আহ্বান জানিয়েছে পরিষদটি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর যৌথ হামলায় স্ত্রী ও মেয়েসহ নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় তার সঙ্গে আরও কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও প্রাণ হারান। ঘটনার পর থেকেই দেশটির রাজনৈতিক পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবা খামেনি কখনো কোনো সরকারি দায়িত্ব পালন করেননি এবং কোনো নির্বাচনে অংশও নেননি। তবে তার বাবা সুপ্রিম লিডার থাকার সময় থেকেই ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে তার প্রভাব ছিল। বিশেষ করে ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি)-এর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
আয়াতুল্লাহ আলি খামেনি বৃদ্ধ হয়ে যাওয়ার পর থেকেই মোজতবা খামেনিকে সম্ভাব্য পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে দেখা হচ্ছিল। বর্তমানে ৫৬ বছর বয়সী মোজতবা এ বিষয়ে কখনো প্রকাশ্যে মন্তব্য করেননি।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দিন আগে বলেন, মোজতবা খামেনি সুপ্রিম লিডার হলে তা তাদের কাছে গ্রহণযোগ্য হবে না। তিনি কয়েকটি সংবাদমাধ্যমকে বলেন, ইরানের নেতা নির্বাচনের বিষয়ে তাদের সরাসরি সম্পৃক্ত থাকতে হবে। তবে ট্রাম্পের ওই বক্তব্য উপেক্ষা করেই অ্যাসেম্বলি অব এক্সপার্টস আয়াতুল্লাহ আলি খামেনির ছেলেকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করেছে।
১৯৭৯ সালের ইরানের ইসলামিক বিপ্লব–এর পর ইরানের প্রথম সুপ্রিম লিডার হন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি। তার মৃত্যুর পর দায়িত্ব নেন আয়াতুল্লাহ আলি খামেনি। সাম্প্রতিক হামলায় তার মৃত্যুর পর এখন তার ছেলে মোজতবা খামেনি দেশটির তৃতীয় সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...
১ ঘন্টা আগে
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...
৭ ঘন্টা আগে
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...
১৭ ঘন্টা আগে
পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে) এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম রাজ্য কার্যালয়ের উদ্বোধন করা হয়।ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার সমর্থক উপস্থিত হন।তামিলনাড়ুতে দলটির
১৮ ঘন্টা আগে
