আন্তর্জাতিক

ইরানে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, দাবি মানবাধিকার সংস্থার

আন্তর্জাতিক ডেস্ক

৬ মাস আগে


ইরানে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে, দাবি মানবাধিকার সংস্থার

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান হামলায় ইরানে নিহতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিটস নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।

সংস্থাটির তথ্যমতে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ১৮৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১ হাজার ৩৯৪ জন বেসামরিক নাগরিক, যার মধ্যে অন্তত ২১০ জন শিশু রয়েছে।

অন্যদিকে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে ২০৪ জনের বেশি শিশু নিহত হয়েছে। এর মধ্যে ৫৩ জনের বয়স পাঁচ বছরের কম। এছাড়া দুজন অন্তঃসত্ত্বা নারীও প্রাণ হারিয়েছেন।

সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, “শিশু ও অন্তঃসত্ত্বা নারীদের যখন লক্ষ্যবস্তু করা হয়, তখন সেটি আর শুধু সামরিক ঘটনা থাকে না; বরং এটি মানবিক মর্যাদার চরম লঙ্ঘনের উদাহরণ।”

এদিকে চলমান সংঘাতে এখন পর্যন্ত ১৮ হাজারের বেশি বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলেও জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান এই সংঘাত মানবিক বিপর্যয়ের দিকে আরও গভীরভাবে ধাবিত হচ্ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।


বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে

বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...

৬ ঘন্টা আগে


নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান

মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...

১২ ঘন্টা আগে


রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...

২২ ঘন্টা আগে


পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়
পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে) এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম রাজ্য কার্যালয়ের উদ্বোধন করা হয়।ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার সমর্থক উপস্থিত হন।তামিলনাড়ুতে দলটির

২৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom