খেলাধুলা
ফিফা বিশ্বকাপ ২০২৬

ইংল্যান্ডকে হারিয়ে ম্যারাডোনাকে স্মরণ, ফাইনালে উঠেই আবেগঘন বার্তা মেসির

স্পোর্টস ডেস্ক

৩ মাস আগে


ইংল্যান্ডকে হারিয়ে ম্যারাডোনাকে স্মরণ, ফাইনালে উঠেই আবেগঘন বার্তা মেসির

ছবি: সংগৃহীত


রুদ্ধশ্বাস লড়াইয়ে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। গোলের খাতায় নাম না তুললেও দলের জয়সূচক দুই গোলের পথ তৈরি করে গুরুত্বপূর্ণ অবদান রাখেন অধিনায়ক লিওনেল মেসি। ম্যাচ শেষে তিনি এই জয় উৎসর্গ করেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো আরমান্দো ম্যারাডোনাকে।

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত অধ্যায়গুলোর একটি ১৯৮৬ বিশ্বকাপ। সে বছরের কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোল এবং পরবর্তীতে করা অসাধারণ একক নৈপুণ্যের গোল আজও ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় মুহূর্ত হিসেবে বিবেচিত হয়।

চলতি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় মেসি বলেন, “নিঃসন্দেহে ওপর থেকে দিয়েগো এটি উপভোগ করছে। আজকের দিনটি তার জন্যও বিশেষ। তাকে এই আনন্দটা দিতে পেরে ভালো লাগছে। এই জয় তার জন্যও একটি উপহার।”

ম্যাচ শেষে সাংবাদিক মাতিয়াস পেলিচিওনি ১৯৮৬ সালের ইংল্যান্ড ম্যাচে ম্যারাডোনার পরা জার্সির একটি প্রতিরূপ মেসির হাতে তুলে দিলে আবেগাপ্লুত হয়ে ওঠেন আর্জেন্টাইন অধিনায়ক।

বিশেষ আবেগের ম্যাচ

মেসি বলেন, জাতীয় সংগীতের সময় থেকেই দলের মধ্যে ভিন্নরকম আবেগ কাজ করছিল।

“দর্শকদের কণ্ঠ ধীরে ধীরে আরও জোরালো হচ্ছিল। আমরা একে অপরের দিকে তাকিয়ে বুঝতে পারছিলাম, এটি শুধু একটি ফুটবল ম্যাচ নয়; এর সঙ্গে আরও অনেক আবেগ জড়িয়ে আছে,” বলেন তিনি।

সামনে আরেকটি ইতিহাসের সুযোগ

এই জয়ের মাধ্যমে মেসি ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনালে ওঠেন। ফাইনালে মাঠে নামলে তিনি ব্রাজিলের কিংবদন্তি কাফুর বিশ্বকাপ ফাইনাল খেলার রেকর্ডে ভাগ বসাবেন।

আগামী রোববার নিউজার্সিতে অনুষ্ঠিতব্য ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। সেই ম্যাচে দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের পাশাপাশি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা আরও বাড়ানোর সুযোগও থাকবে মেসির সামনে।

আর্জেন্টিনার সমর্থকদের কণ্ঠে ইতোমধ্যে নতুন স্লোগানও শোনা যাচ্ছে-“ফকল্যান্ডসের জন্য, দিয়েগোর জন্য, আর লিওর শেষ বিশ্বকাপ গোলের জন্য।” এখন সেই স্বপ্ন পূরণের অপেক্ষা ফাইনালের।


রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি

মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...

১ মাস আগে


হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...

১ মাস আগে


শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ

অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...

১ মাস আগে


মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে

স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ

১ মাস আগে

Dr.Mahfuzul Alom