খেলাধুলা

ইমরান খানের মুক্তি ও চিকিৎসার দাবিতে বাংলাদেশের পাইলট

স্পোর্টস ডেস্ক

১ দিন আগে


ইমরান খানের মুক্তি ও চিকিৎসার দাবিতে বাংলাদেশের পাইলট

ছবি: সংগৃহীত


পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের মুক্তি এবং কারাগারে যথাযথ চিকিৎসা নিশ্চিত করার দাবিতে এবার বাংলাদেশের পক্ষ থেকে আওয়াজ তুলেছেন সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

ইমরান খানকে নিজের শৈশবের নায়ক উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তার প্রতি সমর্থন জানান পাইলট। তিনি ইমরানের সাহস, নেতৃত্ব ও ক্রিকেটীয় অর্জনের প্রশংসা করেন।

পাইলট লিখেছেন, ‘সাবেক ক্রিকেটার ও অধিনায়ক হিসেবে ইমরান খান সব সময়ই সত্যিকারের অনুপ্রেরণা। তার সাহস, নেতৃত্ব ও অর্জন সীমান্ত পেরিয়ে প্রজন্মের পর প্রজন্ম ক্রিকেটারকে অনুপ্রাণিত করেছে।’

ইমরানের বর্তমান পরিস্থিতিতে তার যথাযথ চিকিৎসা ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, ‘বিশ্বমানের একজন ক্রিকেট কিংবদন্তি, যিনি ক্রিকেটকে এত কিছু দিয়েছেন, তিনি সর্বোচ্চ মানের চিকিৎসা, মর্যাদা ও সহযোগিতা পাওয়ার যোগ্য।’

ইমরান খানের পাশে ক্রিকেট বিশ্বের দাঁড়ানো উচিত বলেও মনে করেন পাইলট। তিনি বলেন, ‘যে কিংবদন্তি লাখো মানুষকে অনুপ্রাণিত করেছেন, তার পাশে ক্রিকেট বিশ্বের দাঁড়ানো উচিত।’

সবশেষে ইমরান খানের শক্তি, সুস্বাস্থ্য ও যথাযথ যত্ন কামনা করেন খালেদ মাসুদ পাইলট।


মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার?
মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার?

২০০৯ সালের ২৮ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার ৪-০ গোলের জয়ের ম্যাচে প্রথমবার জাতীয় দলের হয়ে ১০ নম্বর জার্সি গায়ে জড়ান লিওনেল মেসি। এরপর দীর্ঘ ১৭ বছরে এই ঐতিহাসিক জার্সি মেসির নামের সঙ্গেই প্রায় একাকার হয়ে গেছে।আর্জেন্টিনার হয়ে ১৭২ ম্যাচে ১০ নম্বর জার্সি পরে মাঠে নেমেছেন মেসি। তার আগে দিয়েগো ম্যারাডোনা,...

১৯ ঘন্টা আগে


জাতীয় দলকে বিদায় মেসির, আবেগে ভাসলেন আর্জেন্টাইন সতীর্থরা
জাতীয় দলকে বিদায় মেসির, আবেগে ভাসলেন আর্জেন্টাইন সতীর্থরা

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান তিনি। মেসির এমন ঘোষণায় আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে নেমে এসেছে আবেগের ছায়া। বিদায়ী অধিনায়ককে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারেদেস, নিকোলাস তাগলিয়াফিকো, এমিলিয়ানো...

১ দিন আগে


আর্জেন্টিনার জার্সিতে ইতি টানার ঘোষণা মেসির
আর্জেন্টিনার জার্সিতে ইতি টানার ঘোষণা মেসির

আর্জেন্টিনার জার্সিতে দুই দশকের পথচলার ইতি টানার ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। দীর্ঘ সময় ভেবেচিন্তে জাতীয় দল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন আর্জেন্টিনার কিংবদন্তি এই ফুটবলার।সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় মেসি জানান, সিদ্ধান্তটি নেওয়া তার জন্য ভীষণ কঠিন ছিল। তবে সময়ের সঙ্গে তিনি বুঝতে পেরেছেন, জাতীয় দলকে বিদায় জানানোর...

১ দিন আগে


সিপিএলে দল পেলেন মেহেদী হাসান মিরাজ, খেলবেন গায়ানার হয়ে
সিপিএলে দল পেলেন মেহেদী হাসান মিরাজ, খেলবেন গায়ানার হয়ে

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। টুর্নামেন্টের মাঝপথে তাকে দলে ভিড়িয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে মোহাম্মদ নবি সিপিএল ছাড়ায় তার জায়গায় খেলবেন মিরাজ।মিরাজ শিগগিরই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে রওনা হতে পারেন। তবে তার সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটির কত ম্যাচের চুক্তি হয়েছে, তা এখনো নিশ্চিত

১ দিন আগে

Dr.Mahfuzul Alom