ঈদের আগেই ফ্যামিলি কার্ড বিতরণ শুরু: তথ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পবিত্র ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দ্রুতই এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন কৃষি ও খাদ্যমন্ত্রী আমিন উর রশীদ।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ফ্যামিলি কার্ড চালুর কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মন্ত্রিসভার অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী জানান, কর্মসূচির শুরুতে অগ্রাধিকার ভিত্তিতে হতদরিদ্র নারীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। কার্ডধারীরা এর মাধ্যমে নগদ ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারেন।
কার্ড বিতরণের মানদণ্ড সম্পর্কে তিনি বলেন, প্রাথমিক পর্যায়ে নির্দিষ্ট কিছু অঞ্চলের মানুষের মধ্যে এই কার্ড বণ্টন করা হবে। এ লক্ষ্যে কয়েকটি এলাকা ইতোমধ্যে নির্বাচন করা হয়েছে। তবে প্রথম ধাপে কতজন সুবিধাভোগী অন্তর্ভুক্ত হবেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।
সরকার ধাপে ধাপে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে বলেও সংবাদ সম্মেলনে আশাবাদ ব্যক্ত করেন কৃষিমন্ত্রী।
আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই: লোডশেডিং নিয়ে জ্বালানি মন্ত্রী
দেশে চলমান লোডশেডিং ও জ্বালানি সংকটের জন্য ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার ঘটনাকে দায়ী করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এফএসআরইউ মেরামত শেষ না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা করা ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প নেই।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সেন্টার ফর পলিসি ডায়ালগ...
৩ ঘন্টা আগে
তৃণমূল থেকে রাষ্ট্রপতি প্রার্থী: দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে মির্জা ফখরুল
তৃণমূলের রাজনীতি থেকে ধাপে ধাপে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রজীবনে বামপন্থী ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে নেতৃত্ব দিয়েছেন, কর্মজীবনে ছিলেন অর্থনীতির শিক্ষক ও সরকারি কর্মকর্তা। পরবর্তী সময়ে সক্রিয় রাজনীতিতে ফিরে পৌর চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী এবং বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন তিনি।দীর্ঘ...
৫ ঘন্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনে জমা পড়েছে তিন মনোনয়নপত্র
রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।ইসি সিনিয়র সচিব জানান, রাষ্ট্রপতি পদে জমা পড়া তিনটি মনোনয়নপত্রের মধ্যে একটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে এবং দুটি ড. কর্নেল (অব.) অলি আহমেদ, বীর বিক্রমের
৫ ঘন্টা আগে
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত ১৮ জন ব্যক্তি বিভিন্ন মেয়াদে মোট ২২ বার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। ইতোমধ্যে ক্ষমতাসীন বিএনপি তাদের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক...
৫ ঘন্টা আগে
