ঈদে শান্তির আহ্বান ড. মুহাম্মদ ইউনূসের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিমকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২০ মার্চ) নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি চলমান বৈশ্বিক সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
ড. ইউনূস বলেন, রমজান মাসের সিয়াম সাধনার পর ঈদের আনন্দঘন মুহূর্তেও তার চিন্তায় রয়েছে ইরান, লেবানন এবং উপসাগরীয় অঞ্চলে সংঘাতে ক্ষতিগ্রস্ত লাখো মানুষ। সাম্প্রতিক যুদ্ধে ইরানে হাজারো মানুষের প্রাণহানি ও ব্যাপক বাস্তুচ্যুতি ঘটেছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, শান্তিপূর্ণ সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও সামরিক সংঘর্ষের পথ বেছে নেওয়ায় সহিংসতা ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। এই প্রেক্ষাপটে তিনি আশা প্রকাশ করেন, শেষ পর্যন্ত যেন শান্তির বিজয় ঘটে।
ড. ইউনূস আরও বলেন, বহু দশক ধরে পশ্চিম এশিয়াকে গ্রাস করা সংঘাতের চক্রের অবসান জরুরি। তিনি ফিলিস্তিন, ইসরায়েলসহ সংশ্লিষ্ট সব দেশের জনগণের শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানান।
বাংলাদেশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রবাসে থাকা স্বজনদের নিরাপত্তা নিয়ে দেশের বহু পরিবার উদ্বেগে রয়েছে। সাম্প্রতিক সংঘাতে নিহত বাংলাদেশিদের জন্য শোক প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, বিশ্ব ইতোমধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ-এর মতো দীর্ঘস্থায়ী সংঘাতের চাপ বহন করছে। এসব যুদ্ধের ফলে বৈশ্বিক খাদ্য ও জ্বালানি বাজার অস্থির হয়ে পড়ছে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়ছে দরিদ্র মানুষের ওপর।
ড. ইউনূস সতর্ক করে বলেন, মূল্যস্ফীতি বৃদ্ধি ও জীবনযাত্রার ব্যয় বাড়ার ফলে কোটি কোটি মানুষ দারিদ্র্যের ঝুঁকিতে পড়ছে।
সবশেষে তিনি বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, “সহিংসতার এই চক্রের অবসান ঘটাতেই হবে। মানবিক সংকটের এই ভার বিশ্ব আর বহন করতে পারছে না।”
তিনি সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে “ঈদ মোবারক” বলেন।
‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী
বিগত ১৬ বছরের শাসনামলে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে চার হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে ৭০০-এর বেশি মানুষ গুম এবং ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর...
১০ ঘন্টা আগে
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। অহেতুক ইস্যু তৈরি করে দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে...
১২ ঘন্টা আগে
ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডে জুলাই যোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল
আজ, ৫ আগস্ট, ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডের উদ্যোগে জুলাই যোদ্ধাদের আহত ও নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মো. বদরুল আলম সাহেবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।আল্লাহ তাআলা শহীদদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আহতদের দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন
১৪ ঘন্টা আগে
দেশে ফিরে আসুন, রাজপথে দেখা হবে: শেখ হাসিনাকে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আসেন, দেখা হবে ইনশাআল্লাহ—রাজপথে।”বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা...
১৫ ঘন্টা আগে
