হত্যার হুমকির অভিযোগ জামায়াত প্রার্থী মুফতি আমির হামজার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আলোচিত ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বিভিন্ন জায়গা থেকে হত্যার হুমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন।
রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টা ৩৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ জানান।
ফেসবুক পোস্টে মুফতি আমির হামজা লেখেন,
‘একটু জানিয়ে রাখি, গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ রইলো, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যে ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি, তা প্রতিষ্ঠিত করবেন এবং আমার তিন শিশু কন্যাসন্তানকে একটু দেখবেন।’
এদিকে, তার বিরুদ্ধে কুষ্টিয়ায় ঝাড়ু মিছিল করেছেন নারীরা। প্রয়াত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে বক্তব্য দেওয়ার প্রতিবাদে রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল মোড় থেকে এ মিছিল বের হয়। মিছিলটি চৌড়হাস এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে অংশ নেওয়া নারীরা মুফতি আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, একজন আলেম হয়ে এ ধরনের বক্তব্য দেওয়া অনভিপ্রেত এবং একজন মৃত ব্যক্তিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য গ্রহণযোগ্য নয়।
সম্প্রতি মুফতি আমির হামজার একটি পুরোনো বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, একটি ওয়াজ মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে একটি প্রাণীর সঙ্গে তুলনা করেন। বিষয়টি ছড়িয়ে পড়ার পর জেলার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়।
এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগও দিয়েছে দলটি।
তবে মুফতি আমির হামজা দাবি করেছেন, আলোচিত বক্তব্যটি ২০২৩ সালের। বিষয়টি নিয়ে ফেসবুক পোস্ট ও ভিডিও বার্তায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং বক্তব্যটি অনাকাঙ্ক্ষিত ছিল বলে উল্লেখ করেন।
নতুন কমিটি আসছে, দায়িত্ব ছাড়ার বার্তা ছাত্রদল সভাপতির
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। নিজের রাজনৈতিক জীবনের ‘শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে’ উল্লেখ করে তিনি দীর্ঘ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিএনপির শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সাদরে গ্রহণ করার...
৪৩ মিনিট আগে
গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত
গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি
১৭ ঘন্টা আগে
ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির
দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এলডিপির প্রেসিডেন্টের নাম কখনো “অলি আহমদ”, আবার কখনো “কর্নেল অলি আহমদ” হিসেবে প্রকাশ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যমগুলোকে তাঁর পূর্ণ ও যথাযথ পরিচয় ব্যবহারের আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এলডিপির ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আবেদনে সংবাদমাধ্যমের প্রতি এ অনুরোধ জানানো হয়।আবেদনে বলা হয়েছে,
২২ ঘন্টা আগে
নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন
বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় ফের গতি এসেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান দায়িত্ব হবে পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।...
১ দিন আগে
