হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে টোল আদায়ের পরিকল্পনা ইরানের
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের উপসাগরের অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌ পথ হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর টোল বা শুল্ক আরোপের একটি নতুন পরিকল্পনা শিগগিরই প্রকাশ করতে যাচ্ছে। তেহরান এর আগে এই ধরনের টোল আদায়কে যুদ্ধকালীন ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার একটি সম্ভাব্য উপায় হিসেবে উল্লেখ করেছিল।
ইরানের আইনপ্রণেতা ইব্রাহিম আজিজি জানিয়েছেন, পরিকল্পনার আওতায় হরমুজ প্রণালির জাহাজ চলাচল নিয়ন্ত্রণে একটি “পেশাদার কৌশল” গ্রহণ করা হবে। এর মাধ্যমে নির্দিষ্ট রুট ব্যবহারকারী জাহাজগুলোর জন্য বিশেষ সেবা নিশ্চিত করা হবে।
তিনি বলেন,
“শুধু বাণিজ্যিক জাহাজ এবং ইরানের সঙ্গে সহযোগিতাপূর্ণ পক্ষগুলো এই সুবিধা পাবে। বিশেষায়িত সেবা প্রদানের বিনিময়ে এই ফি বা টোল সংগ্রহ করা হবে।”
এদিকে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ স্পষ্ট করে জানিয়েছেন, হরমুজ প্রণালি দিয়ে কোনো “শত্রু দেশের” সামরিক সরঞ্জাম পার হতে দেওয়া হবে না।
এর আগে ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার আলী নিকজাদ বলেছিলেন, এই নৌপথ ব্যবস্থাপনায় ইরানের প্রস্তাবিত আইনি কাঠামো আন্তর্জাতিক আইন, তেহরানের নিজস্ব শর্ত এবং প্রতিবেশী দেশগুলোর অধিকার বিবেচনায় নিয়েই তৈরি করা হয়েছে।
অন্যদিকে ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) সম্প্রতি একটি মানচিত্র প্রকাশ করে, যেখানে হরমুজ প্রণালিতে নতুন নিয়ন্ত্রণ অঞ্চল এবং জাহাজ চলাচলের জন্য একটি নিরাপদ রুট দেখানো হয়। নতুন রুটটি প্রচলিত নৌপথের তুলনায় ইরানের উপকূলের আরও কাছাকাছি অবস্থান করছে।
বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ করিডর হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। ফলে ইরানের এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি বাজারে নতুন উদ্বেগ তৈরি করতে পারে।
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...
৩ ঘন্টা আগে
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...
১৩ ঘন্টা আগে
পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে) এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম রাজ্য কার্যালয়ের উদ্বোধন করা হয়।ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার সমর্থক উপস্থিত হন।তামিলনাড়ুতে দলটির
১৪ ঘন্টা আগে
পাকিস্তানের আকাশসীমার অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম পরিবহন বিলম্বিত
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি পরিবহন বিলম্বিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর চালানটি বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে তা আসেনি।এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরেনিয়াম বহনকারী কার্গো উড়োজাহাজটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশে আসতে পারেনি।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি...
২১ ঘন্টা আগে
