হবিগঞ্জে যেতে শ্রীমঙ্গলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
হবিগঞ্জে হামলার ঘটনার প্রতিবাদে ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর আটকে দিয়েছে পুলিশ।
বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে শ্রীমঙ্গলের প্রবেশমুখ ‘চা-কন্যা’ ভাস্কর্য এলাকায় এ ঘটনা ঘটে।
এনসিপির বহরে দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি, সদস্যসচিব আখতার হোসেন এমপি, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এমপি, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এমপি, সারোয়ার তুষারসহ কেন্দ্রীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, প্রায় ১০টি মাইক্রোবাস নিয়ে নেতারা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা হলে শ্রীমঙ্গলের ‘চা-কন্যা’ এলাকায় শতাধিক পুলিশ সদস্য সড়কে অবস্থান নিয়ে তাদের বহর থামিয়ে দেন। পরে গাড়ি থেকে নেমে এনসিপির নেতারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা কার্যকর থাকায় নেতাদের সেখানে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে। অন্যদিকে এনসিপি নেতারা পুলিশি বাধা প্রত্যাহারের দাবি জানান।
এর আগে মঙ্গলবার কর্মসূচি শেষে ফেরার পথে হবিগঞ্জ শহরে বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের হামলায় দলের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে অভিযোগ করে এনসিপি। দলটির দাবি, হামলার সময় উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী আত্মরক্ষার্থে একটি ব্যাংকে আশ্রয় নেন। পরে পুলিশ তাদের সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। রাতটি তারা মৌলভীবাজারে অবস্থান করেন।
এই ঘটনার প্রতিবাদে বুধবার মৌলভীবাজারে পূর্বনির্ধারিত দুটি ‘জুলাই পদযাত্রা’ স্থগিত করে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেয় এনসিপি।
অন্যদিকে বিএনপি ও ছাত্রদলের পৃথক কর্মসূচির ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় বুধবার সকালে হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। একই সঙ্গে এলাকায় তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
হবিগঞ্জের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মৌলভীবাজার ও হবিগঞ্জের সংযোগস্থলসহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
এনসিপিকে বাধা দেওয়া যাবে না, ‘বালুর ট্রাক দিয়ে আটকে রাখা সম্ভব নয়’—আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের কোনো বাধা দিয়ে বা বালুর ট্রাক দিয়ে আটকে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূইয়া। বুধবার (২৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।পোস্টে আসিফ মাহমুদ লেখেন, “বালুর ট্রাক ভোলা সহজ নয়। কিন্তু আমাদের আপনাদের...
২২ মিনিট আগে
পুলিশের ব্যারিকেড পেরিয়ে হবিগঞ্জের পথে এনসিপির শীর্ষ নেতারা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের ব্যারিকেড অতিক্রম করে হবিগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। প্রায় এক ঘণ্টা ধরে পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডার পর বুধবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে তারা যাত্রা শুরু করেন।এর আগে বিকেল ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় ‘চা–কন্যা’ ভাস্কর্যের সামনে ঢাকা–সিলেট আঞ্চলিক মহাসড়কে এনসিপির গাড়িবহর...
১ ঘন্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অযোগ্য ঘোষণার প্রস্তাবে জামায়াতের আপত্তি
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অযোগ্য হিসেবে বিবেচনার প্রস্তাবে আপত্তি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৯ জুলাই) নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে দলটি এ আপত্তি তুলে ধরে।বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।তিনি বলেন, সংবিধানে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার
৭ ঘন্টা আগে
পরীবাগের ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করলেন ডাকসু নেতা জুবায়ের
রাজধানীর পরীবাগে তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন ডাকসু নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের)। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।ভিডিওতে তৃতীয় লিঙ্গের কয়েকজনকে জুবায়েরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করতে শোনা যায়। তবে ফেসবুকে দেওয়া এক পোস্টে...
৭ ঘন্টা আগে
