হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা: দিনভর বাধার পর রাতে মামলা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় হামলার ঘটনায় মামলা করতে গিয়ে দিনভর পুলিশের বাধা, ধাক্কাধাক্কি ও দীর্ঘ আলোচনার পর অবশেষে রাতে অভিযোগ দায়ের করেছে দলটি।
বুধবার (৩০ জুলাই) ১৪৪ ধারা জারি থাকা অবস্থায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা বাহুবল উপজেলার কামাইছড়া পুলিশ ফাঁড়িতে গিয়ে হামলার ঘটনায় লিখিত অভিযোগ জমা দেন।
রাত ৮টার দিকে পাঁচ সদস্যের প্রতিনিধি দল অভিযোগ দাখিল করে। প্রতিনিধি দলে ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ডা. মাহমুদা মিতু এবং সারোয়ার তুষার।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, হবিগঞ্জ জেলা যুব শক্তির আহ্বায়ক তন্ময় তাহের রুবেল বাদী হয়ে অভিযোগ করেন। এতে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০০ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে হামলা, ভাঙচুর, নগদ অর্থ ও সরঞ্জাম লুটপাটের অভিযোগও আনা হয়েছে।
হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিরাপত্তাজনিত কারণেই এনসিপির নেতাকর্মীদের হবিগঞ্জে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে কামাইছড়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ গ্রহণ করা হয়েছে।
অভিযোগ দাখিলের পর নাহিদ ইসলাম বলেন, হবিগঞ্জে তাদের পদযাত্রায় হামলার ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তিনি দাবি করেন, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, মামলা করতে আসার পথেও তাদের কয়েক দফা বাধা দেওয়া হয়েছে এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে।
এর আগে বুধবার বিকেলে মৌলভীবাজার থেকে হবিগঞ্জের উদ্দেশে রওনা দিলে শ্রীমঙ্গলের চা-কন্যা ভাস্কর্য এলাকায় পুলিশ এনসিপির গাড়িবহরের গতিরোধ করে। পরে বাহুবলের রশিদপুর গ্যাস ফিল্ড এলাকা এবং কামাইছড়া এলাকাতেও একাধিক ব্যারিকেডের মুখে পড়ে দলটির নেতাকর্মীরা। দীর্ঘ সময় পুলিশ ও নেতাদের মধ্যে আলোচনা এবং উত্তেজনাকর পরিস্থিতির পর অভিযোগ দায়েরের সুযোগ দেওয়া হয়।
উল্লেখ্য, গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা শেষে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার প্রতিবাদে এনসিপি বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করলে একই দিনে জেলা ছাত্রদল ও যুবদলও কর্মসূচির ঘোষণা দেয়। সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় জেলা প্রশাসন হবিগঞ্জ পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে।
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...
১ ঘন্টা আগে
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন
৬ ঘন্টা আগে
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়
৭ ঘন্টা আগে
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি
১৮ ঘন্টা আগে
