রাজনীতি

হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

অনলাইন ডেস্ক

৩ ঘন্টা আগে


হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে ১৪৪ ধারা জারি

ছবি: সংগৃহীত


হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৯ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

আদেশে বলা হয়, এনসিপি বুধবার হবিগঞ্জ পৌর এলাকায় বিক্ষোভ সমাবেশ ও পথসভার কর্মসূচি ঘোষণা করেছে। একই সময় ও একই স্থানে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপি, হবিগঞ্জ পৌর বিএনপি এবং জেলা ছাত্রদল প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে।

প্রশাসনের আশঙ্কা, একই সময়ে উভয় দলের বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতির কারণে উত্তেজনা সৃষ্টি হতে পারে। এতে সংঘর্ষ, জানমালের ক্ষয়ক্ষতি, জনশৃঙ্খলা বিনষ্ট এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।

এ পরিস্থিতিতে জনশৃঙ্খলা বজায় রাখা এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে হবিগঞ্জ পৌর এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, জনসভা, মিছিল, স্লোগান, মাইকিং, পিকেটিং, উচ্চ শব্দ সৃষ্টি এবং আইন-শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে—এমন সব ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে।

জেলা প্রশাসন সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।


স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অযোগ্য ঘোষণার প্রস্তাবে জামায়াতের আপত্তি
স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অযোগ্য ঘোষণার প্রস্তাবে জামায়াতের আপত্তি

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের অযোগ্য হিসেবে বিবেচনার প্রস্তাবে আপত্তি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৯ জুলাই) নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে দলটি এ আপত্তি তুলে ধরে।বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।তিনি বলেন, সংবিধানে এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় সরকার

৪৫ মিনিট আগে


পরীবাগের ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করলেন ডাকসু নেতা জুবায়ের
পরীবাগের ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করলেন ডাকসু নেতা জুবায়ের

রাজধানীর পরীবাগে তৃতীয় লিঙ্গের মানুষের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন ডাকসু নেতা যুবাইর বিন নেছারী (এ বি জুবায়ের)। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।ভিডিওতে তৃতীয় লিঙ্গের কয়েকজনকে জুবায়েরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করতে শোনা যায়। তবে ফেসবুকে দেওয়া এক পোস্টে...

৪৮ মিনিট আগে


আলিফের একটি চোখের দৃষ্টি নষ্ট হওয়ার দাবি সারজিস আলমের
আলিফের একটি চোখের দৃষ্টি নষ্ট হওয়ার দাবি সারজিস আলমের

ছাত্রদলের সন্ত্রাসীদের হামলায় আহত আলিফের একটি চোখের দৃষ্টি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম।বুধবার (২৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন।পোস্টে সারজিস আলম লেখেন, “গতকাল যখন ছাত্রদলের সন্ত্রাসীরা আমাদের ১৮ বছরের ছোট ভাই আলিফের চোখে রড

১ ঘন্টা আগে


হবিগঞ্জে হামলার প্রতিবাদে বিক্ষোভের ঘোষণা, তারেক রহমানকে উদ্দেশ্য করে সারজিস আলমের কড়া বক্তব্য
হবিগঞ্জে হামলার প্রতিবাদে বিক্ষোভের ঘোষণা, তারেক রহমানকে উদ্দেশ্য করে সারজিস আলমের কড়া বক্তব্য

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে কড়া বক্তব্য দিয়েছেন তিনি।মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস আলম এ কর্মসূচির ঘোষণা...

২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom