জেলার খবর

হবিগঞ্জ পৌর এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার

অনলাইন ডেস্ক

২ ঘন্টা আগে


হবিগঞ্জ পৌর এলাকা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার

ছবি: সংগৃহীত


হবিগঞ্জ পৌর এলাকায় জারি করা ১৪৪ ধারা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৩০ জুলাই) জেলা ম্যাজিস্ট্রেট ড. জিএম সরফরাজ এ-সংক্রান্ত আদেশ জারি করেন।

জেলা প্রশাসনের আদেশে বলা হয়, গত ২৯ জুলাই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা, জনসমাগম নিয়ন্ত্রণ এবং সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে হবিগঞ্জ পৌর এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সর্বশেষ প্রতিবেদনে পরিস্থিতি স্বাভাবিক উল্লেখ করায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

এর আগে মঙ্গলবারের সংঘর্ষকে কেন্দ্র করে এনসিপি, যুবদল ও ছাত্রদলের ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচির কারণে বুধবার সকাল থেকেই হবিগঞ্জ শহরে উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসন সকাল ১০টার পর ১৪৪ ধারা জারি করে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি তিন প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করে।

বুধবার বিকেলে ১৪৪ ধারা উপেক্ষা করে হবিগঞ্জে প্রবেশের চেষ্টা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। তাদের গাড়িবহরে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, সারওয়ার তুষার এবং জাতীয় নারী শক্তির সদস্য সচিব মাহমুদা মিতুসহ কেন্দ্রীয় নেতারা।

বাহুবল উপজেলার রশীদপুর এলাকায় পৌঁছালে পুলিশ তাদের গাড়িবহরের গতিরোধ করে। এ সময় পুলিশ ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে উভয় পক্ষের মধ্যে আলোচনা চলে।

পরিস্থিতি বিবেচনায় এনসিপি তাদের বিক্ষোভ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়। পরে মঙ্গলবারের হামলার ঘটনায় অভিযোগ দায়েরের জন্য পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদলকে থানায় যাওয়ার অনুমতি চাইলেও নিরাপত্তার কারণ দেখিয়ে পুলিশ তা দেয়নি। পরবর্তীতে সমঝোতার ভিত্তিতে বাহুবলের কামাইছড়া পুলিশ ক্যাম্পে অভিযোগ গ্রহণের সিদ্ধান্ত হয়।

সন্ধ্যায় নাহিদ ইসলামের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল কামাইছড়া পুলিশ ক্যাম্পে লিখিত অভিযোগ জমা দেয়। অভিযোগে হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগনকে প্রধান আসামি করে ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও প্রায় ১০০ জনকে আসামি করা হয়েছে।

হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ জানান, অভিযোগটি হাতে লেখা হওয়ায় তা গ্রহণ করে যাচাই-বাছাইয়ের জন্য হবিগঞ্জ সদর থানায় পাঠানো হবে। তদন্ত শেষে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


পটুয়াখালীতে যুব জামায়াত নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, আদালতের নির্দেশে আইনি ব্যবস্থা
পটুয়াখালীতে যুব জামায়াত নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা, আদালতের নির্দেশে আইনি ব্যবস্থা

এক বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করা হয়েছে। মামলার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে অভিযোগ উঠেছে।মঙ্গলবার (২৮ জুলাই) রাতে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।আদালত সূত্রে জানা গেছে, গত ২২...

১ দিন আগে


সিলিন্ডারে সিএনজি সরবরাহ বন্ধ, উৎপাদন সংকটে নারায়ণগঞ্জের ডাইং শিল্প
সিলিন্ডারে সিএনজি সরবরাহ বন্ধ, উৎপাদন সংকটে নারায়ণগঞ্জের ডাইং শিল্প

পাইপলাইনে গ্যাসের তীব্র সংকটের মধ্যে এবার নতুন সংকটে পড়েছে নারায়ণগঞ্জের ডাইং শিল্প। এতদিন সিএনজি স্টেশন থেকে সিলিন্ডারে গ্যাস সংগ্রহ করে সীমিত পরিসরে উৎপাদন চালিয়ে আসা কারখানাগুলোও এখন সেই সুযোগ হারিয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির নতুন নির্দেশনার পর জেলার দেড় শতাধিক ডাইং কারখানার উৎপাদন কার্যত অচল হয়ে পড়েছে বলে...

১ দিন আগে


যশোর-৪ আসনের এমপি গোলাম রসূলের বাসভবনে হামলা নেপথ্যে বিএনপির রাজনৈতিক কৌশল
যশোর-৪ আসনের এমপি গোলাম রসূলের বাসভবনে হামলা নেপথ্যে বিএনপির রাজনৈতিক কৌশল

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসূলের বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, সংসদ সদস্যের মেয়ে দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়ায় (এক ধরনের মানসিক রোগ) আক্রান্ত। অভিযোগ রয়েছে, তাঁর কিছু আচরণকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনার

১ দিন আগে


যশোর-৪ আসনে জামায়াত এমপির বাড়ি ঘেরাও, বিক্ষোভ ও ভাঙচুর; মেয়েকে নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ
যশোর-৪ আসনে জামায়াত এমপির বাড়ি ঘেরাও, বিক্ষোভ ও ভাঙচুর; মেয়েকে নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের শহরের নীলগঞ্জ সুপারি বাগান এলাকার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টার দিকে শুরু হওয়া এ ঘটনায় কয়েক ঘণ্টা এলাকায় উত্তেজনা বিরাজ করে এবং যশোর-নড়াইল মহাসড়কে যান চলাচলও ব্যাহত...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom