রাজনীতি

হাসনাত ক্ষমা না চাইলে এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

২১ ঘন্টা আগে


হাসনাত ক্ষমা না চাইলে এনসিপির কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি

ছবি: সংগৃহীত


ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। সংসদে দেওয়া বক্তব্যের জন্য এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শুক্রবার (২৮ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে জেলা শহরে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে এ হুঁশিয়ারি দেওয়া হয়। মিছিলটি শহরের কান্দিপাড়া এলাকা থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা সংসদে ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রতিক ঘটনা নিয়ে হাসনাত আব্দুল্লাহর দেওয়া বক্তব্যের তীব্র সমালোচনা করেন। এ সময় তারা হাসনাতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং বক্তব্যের জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।

বক্তারা বলেন, হাসনাত আব্দুল্লাহ ক্ষমা না চাইলে শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির পূর্বনির্ধারিত সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হতে দেওয়া হবে না।

এর আগে বৃহস্পতিবার সংসদে হাসনাত আব্দুল্লাহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় কার্যকর ব্যবস্থা নিতে না পারায় সরকারের ব্যর্থতার কঠোর সমালোচনা করেন।

তার ওই বক্তব্যের প্রতিবাদেই কওমি ছাত্র ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে এবং কর্মসূচি বন্ধের হুঁশিয়ারি দেয়।


আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনির শপথ
আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনির শপথ

আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি মো. হাবিবুল গনি শপথ নিয়েছেন। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করান।শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী।এর আগে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. হাবিবুল গনিকে আপিল

২৪ মিনিট আগে


ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি ও কওমি ছাত্র ঐক্য পরিষদের মধ্যে সমঝোতা
ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপি ও কওমি ছাত্র ঐক্য পরিষদের মধ্যে সমঝোতা

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে কওমি ছাত্র ঐক্য পরিষদের বিরোধের অবসান হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জামিয়া ইউনুছিয়া মাদরাসায় গিয়ে কওমি ছাত্র ও শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারী। এ সময় তিনি এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।বৈঠক শেষে নাসির উদ্দিন পাটোয়ারী...

২ ঘন্টা আগে


ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, সরকারের অব্যবস্থাপনাকে দায়ী জামায়াতের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, সরকারের অব্যবস্থাপনাকে দায়ী জামায়াতের

দেশের ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী। এ পরিস্থিতির জন্য সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনাকে দায়ী করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।শনিবার দুপুরে দলটির মিডিয়া উইং এক বিবৃতিতে জানায়, শুক্রবার বিকেল থেকে শুরু হওয়া যানজট এখনো অব্যাহত রয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ অংশ থেকে

২০ ঘন্টা আগে


স্থানীয় নির্বাচন সামনে রেখে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির
স্থানীয় নির্বাচন সামনে রেখে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির

সাংগঠনিক কার্যক্রম জোরদার ও আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দেশের সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে এসব কমিটি গঠনের জন্য জেলা ইউনিটগুলোকে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।শুক্রবার (২৮ আগস্ট) এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলমের স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশনাপত্রে এ নির্দেশনা দেওয়া...

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom