হাসনাত আব্দুল্লাহ’র গেস্টরুম সংস্কৃতি নির্মূলের আহ্বান
অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে বিজয়ী মো. আবু সাদিক (সাদিক কায়েম) এবং তার নেতৃত্বাধীন 'ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট' প্যানেলকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এই শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয়ের স্বার্থ রক্ষা এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েকটি দাবিও পেশ করেছেন।
এই দাবির মধ্যে অন্যতম হলো বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনার মূল কারণ ‘গেস্টরুম কালচার’ সম্পূর্ণভাবে নির্মূল করা। বুধবার (১০ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে হাসনাত এই দাবিগুলো জানান।
তিনি লেখেন, "ডাকসু-২০২৫ নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী সংসদকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি বিজয়ী স্বতন্ত্র প্রার্থী ও হল সংসদের বিজয়ীদেরও অভিনন্দন।" তিনি আরও বলেন, "আশা রাখি, আপনারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গেও কাজ করবেন এবং দল নয়, শিক্ষার্থীরাই আপনাদের একমাত্র প্রায়োরিটি হবে।"
ভিপি সাদিক কায়েমকে উদ্দেশ্য করে হাসনাত আব্দুল্লাহ লেখেন, "সাদিক আমার সহপাঠী ও বন্ধু। আমি বিশ্বাস করি, সে বিশ্ববিদ্যালয়ের স্বার্থ, শিক্ষার্থীদের নিরাপত্তা এবং অ্যাকাডেমিক নির্বিঘ্নতা নিয়ে আপোস করবে না।" তিনি আরও যোগ করেন, "আমার ব্যক্তিগত প্রত্যাশা, গেস্টরুম কালচারসহ এই অন্যায় সিস্টেমের ফাঁসি নিশ্চিতে তোমার নেতৃত্বে প্রাতিষ্ঠানিক উদ্যোগ শুরু হোক।"
হাসনাত আব্দুল্লাহ তার এই পোস্টের সঙ্গে ২০২১ সালের ৮ ডিসেম্বর করা একটি পুরোনো ফেসবুক পোস্ট পুনরায় শেয়ার করেন। সেই পোস্টে তিনি আবরার হত্যাকাণ্ড প্রসঙ্গে লিখেছিলেন যে, তিনি আসামিদের ফাঁসি চান না, বরং সেই নির্যাতনমূলক ‘সিস্টেমের ফাঁসি’ চান। তার মতে, গেস্টরুম কালচার শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে বাধা দেয়, সিনিয়র-জুনিয়রের মধ্যে একটি নির্যাতনচক্র চালু রাখে এবং শেষ পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের খুনিতে পরিণত করে।
তিনি তার পোস্টে আরও লেখেন, "তাদের ফাঁসি দেয়ার আগে আমাদের ফাঁসি দিতে হবে এই সিস্টেমের। ফাঁসি দিতে হবে তাদের, যারা এই সিস্টেম তৈরি করেছে ও পৃষ্ঠপোষকতা দিচ্ছে। সিস্টেম বহাল রেখে হাজার অনিককে গণ-ফাঁসি দিলেও কোনো লাভ নেই।"
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তাঁর দাবি, দ্রুত দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয়।সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত...
১৬ মিনিট আগে
চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস
চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য
৩ ঘন্টা আগে
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...
২৩ ঘন্টা আগে
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন
১ দিন আগে
