হাসিনা-কাদেরকে ফেরানো ভারত-বাংলাদেশ সম্পর্কের গুরুত্বপূর্ণ শর্ত
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সহজ করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ভারতে অবস্থানরত অন্যদের বাংলাদেশে হস্তান্তর গুরুত্বপূর্ণ শর্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। ভারত সরকার তাদের হস্তান্তর করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বডি: সরকারের কর্মকাণ্ড তুলে ধরতে মঙ্গলবার সচিবালয়ে তথ্য মন্ত্রণালয় আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামির মৃত্যুদণ্ডের রায়ের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক সহজ করতে ভারত সরকারের কাছে শেখ হাসিনা ও অন্যদের হস্তান্তরের বিষয়টি বিবেচনার আহ্বান জানানো হয়েছে।
ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতের প্রসঙ্গ টেনে জাহেদ উর রহমান বলেন, বৈঠকে আলোচনার বিষয়গুলোর মধ্যে শেখ হাসিনা ও অন্যদের হস্তান্তরের বিষয়টিও ছিল। বাংলাদেশের সঙ্গে কার্যকরভাবে কাজ করার ক্ষেত্রে এসব বিষয় ভারতকে বিবেচনা করা উচিত বলেও তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে পুলিশের প্রতিদিন ৪০০ থেকে ৫০০ জনকে গ্রেপ্তারের তথ্যের ভিত্তিতে ‘গণগ্রেপ্তার’ বা নির্দোষ মানুষকে হয়রানির যে অভিযোগ উঠেছে, তা ‘ব্যাপকভাবে সত্য নয়’ বলে দাবি করেন তথ্য উপদেষ্টা। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডে অনিচ্ছাকৃত ভুল বা অন্যায় ঘটতে পারে বলেও স্বীকার করেন তিনি। এ ধরনের ঘটনায় ভুক্তভোগীদের বিচার বিভাগের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ‘স্যার’ সম্বোধন না করলে নাগরিকের সঙ্গে বিরূপ আচরণ বা সেবা না দেওয়ার প্রবণতারও সমালোচনা করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, কাউকে সম্মান করে ‘স্যার’ বলা নিয়ে সমস্যা নেই; সমস্যা হলো এটিকে বাধ্যতামূলক সম্বোধনের পর্যায়ে নিয়ে যাওয়া।
সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।
৭ জনের ফাঁসির রায়ের ককটেল ছোড়া বড় বিষয় নয়, জড়িতরা শনাক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।সালাহউদ্দিন আহমদ বলেন, হাইকোর্টের সামনে হয়তো দুজন আওয়ামী লীগের দুষ্কৃতকারী ককটেল ছুড়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে তাদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে।ককটেল বিস্ফোরণের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিবাদী দোসরদের বিরুদ্ধে আদালত যে রায় ঘোষণা...
১৭ ঘন্টা আগে
সম্পর্ক ভালো করতে শেখ হাসিনাসহ দণ্ডপ্রাপ্তদের ফেরত দিতে হবে: তথ্য উপদেষ্টা
জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও ভালো করতে হলে ভারতকে শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের দণ্ডপ্রাপ্ত সবাইকে ফেরত দিতে হবে। বাংলাদেশের সংবেদনশীলতার বিষয়টি ভারত সরকার উপলব্ধি করবে এবং সংশ্লিষ্টদের বাংলাদেশের কাছে হস্তান্তর করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।তথ্য উপদেষ্টা জানান, সম্প্রতি ভারতের হাইকমিশনারের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ
২০ ঘন্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয় জানালেন ইসি আনোয়ারুল
দ্য সিটি সিগন্যাল ডেস্ক : ইসি আনোয়ারুল ইসলাম সরকার বললেন, স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত নয়। আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এটি চূড়ান্ত হবে।আজ মঙ্গলবার গণমাধ্যমে এ কথা বলেন তিনি।এর আগে এদিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রীমীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে
১ দিন আগে
রেমিট্যান্সে শক্তিশালী প্রবাহ, ৭২৫ কোটি ডলার ছাড়াল
চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্সের শক্তিশালী প্রবাহ অব্যাহত রয়েছে। ১ জুলাই থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে দেশে এসেছে ৭২৫ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১৬ দশমিক ৯ শতাংশ বেশি।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে
১ দিন আগে
