হাজার কোটি টাকার মালিকরা এখন দুর্দশায়: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন
অনলাইন ডেস্ক
দেশের হাজার হাজার কোটি টাকার মালিকদের বর্তমান দুর্দশার পেছনে তাদের সততা ও নিষ্ঠার অভাবকে দায়ী করেছেন বিশিষ্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, যদি তারা সৎ ও নিষ্ঠাবান হতেন, তবে আজ এই পরিণতি দেখতে হতো না। ড. সালেহউদ্দিন জোর দিয়ে বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে ছোটবেলা থেকেই সততা ও সঠিক শিক্ষার মাধ্যমে গড়ে তুলতে হবে, যেখানে কেবল পড়ালেখা নয়, নৈতিকতা এবং সততার চর্চাও অপরিহার্য।
শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর রাজদর্শন হলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির নতুন কার্যনির্বাহী কমিটির অভিষেক ও ছাত্রবৃত্তি বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা আরও বলেন, শিক্ষায় বিনিয়োগ করা মানে কেবল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়া নয়, বরং জাতির ভবিষ্যৎ বিনির্মাণ করা। ঢাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়ার মানুষদের ঐক্য এবং জ্ঞানের পথে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। একইসঙ্গে, তিনি ব্রাহ্মণবাড়িয়ার অধিবাসীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল বন্ধ করার জন্য সচেতন হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকার সভাপতি এম এ খালেক বলেন, ব্রাহ্মণবাড়িয়া দীর্ঘকাল ধরে দেশের রাজনৈতিক নেতৃত্ব, শিক্ষাবিদ এবং শিল্পীদের জন্ম দিয়েছে। তিনি প্রতিজ্ঞা করেন যে, ব্রাহ্মণবাড়িয়াকে তার মেধা ও ইতিবাচক অবদানের জন্যই সবাই চিনবে, কোনো নেতিবাচক ধারণার জন্য নয়। এই বৃত্তি বিতরণ এবং নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে তারা এমন এক নাগরিক গৌরবের বীজ বপন করছেন, যা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
সাধারণ সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, তারা একটি নতুন আন্দোলনের সূচনা করছেন, যার লক্ষ্য বাংলাদেশ ও বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়ার একটি ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলা।
অনুষ্ঠানে উচ্চশিক্ষায় অধ্যয়নরত মোট ৩১২ জন কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এর মধ্যে অনার্স স্তরে ২৫ জন, এইচএসসি স্তরে ১৮২ জন এবং এসএসসি স্তরে ১০৫ জন শিক্ষার্থীকে এই সম্মাননা দেওয়া হয়।
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা
১৯ ঘন্টা আগে
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো
১ দিন আগে
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...
১ দিন আগে
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। অতীতে
১ দিন আগে
