সারাদেশ

হাদির ওপর হামলা: ব্যবহৃত পিস্তল ও গুলি উদ্ধার

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


হাদির ওপর হামলা: ব্যবহৃত পিস্তল ও গুলি উদ্ধার

ঢাকা–৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মো. ফয়সাল (২৫) নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত একটি পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র, ৪১ রাউন্ড গুলি এবং একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (___ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নরসিংদীর তরুয়া এলাকা থেকে মো. ফয়সালকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেখানো মতে তরুয়ার একটি বিলের পানির নিচে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে জানান র‌্যাব–১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

র‌্যাব জানায়, গ্রেপ্তার মো. ফয়সাল ওসমান হাদিকে গুলি করা মূল শুটার ফয়সাল করিম মাসুদের শ্যালক ওয়াহিদ আহমেদ ওরফে শিপুর বন্ধু। তার বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শিবপুর এলাকায়। তবে তিনি নরসিংদীর শাপলা চত্বরে হাফেজ মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। তার বাবা মৃত আমিনুল হক।

এর আগে মঙ্গলবার রাতে র‌্যাব–১১ এর নারায়ণগঞ্জ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান সন্দেহভাজন শুটার ফয়সাল করিম মাসুদের শ্যালক ওয়াহিদ আহমেদের দেওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদীতে অভিযান চালিয়ে তার বন্ধু মো. ফয়সালকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্য অনুযায়ী বিল এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে হত্যাচেষ্টা ঘটনায় জড়িত অন্যান্য সহযোগী ও অস্ত্রের উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হচ্ছে। এর আগে সোমবার রাতে নারায়ণগঞ্জ থেকে ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।


চাঁদাবাজির অভিযোগে এমপির ছেলেকে ডিবিতে জিজ্ঞাসাবাদ
চাঁদাবাজির অভিযোগে এমপির ছেলেকে ডিবিতে জিজ্ঞাসাবাদ

চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান-এর ছেলে খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।কী বলা হয়েছে ডিবির বিজ্ঞপ্তিতেবিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে নারায়ণগঞ্জ ডিবি পুলিশ খায়রুল ইসলাম সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য কার্যালয়ে আনে। পরে অধিকতর

৬ দিন আগে


আইনজীবী চৈতালী চক্রবর্তীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি হেফাজতে ইসলামের
আইনজীবী চৈতালী চক্রবর্তীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা দাবি হেফাজতে ইসলামের

সুপ্রিম কোর্টের আইনজীবী চৈতালী চক্রবর্তী-কে গ্রেপ্তার, বিশেষ ট্রাইব্যুনালে বিচার এবং তাঁর আইনজীবী সনদ স্থায়ীভাবে বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।রোববার এক বিবৃতিতে সংগঠনের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী এবং মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান এ দাবি জানান।বিবৃতিতে বলা হয়, গাইবান্ধার পলাশবাড়ীতে ‘এশিয়ার সর্ববৃহৎ রামমূর্তি’ স্থাপনের উদ্যোগ এবং চৈতালী চক্রবর্তীর কিছু

৬ দিন আগে


টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সুনামগঞ্জের সাদা পাথর, পর্যটন কেন্দ্র বন্ধ
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সুনামগঞ্জের সাদা পাথর, পর্যটন কেন্দ্র বন্ধ

টানা বৃষ্টিপাত এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদা পাথর এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এ পরিস্থিতিতে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে পর্যটনকেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।রোববার এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সুনামগঞ্জ, সিলেট এবং ভারতের মেঘালয়

৬ দিন আগে


গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন
গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ইয়াসিন খান পলাশ ওরফে ‘কাইল্লা পলাশ’ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।শুক্রবার (২০ জুন) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান।পুলিশ জানায়, পশ্চিম রামপুরার বাসিন্দা

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom