গ্যাস সরবরাহ বাড়ায় কমছে বিদ্যুৎ সংকট, গ্রামে লোডশেডিং এখনো বেশি
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
সরবরাহ বাড়ায় দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত ‘অতি সংকট পরিস্থিতি’ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করেছে। গত দুই সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে গ্যাস ও বিদ্যুতের চাহিদা-সরবরাহের ঘাটতি কিছুটা কমেছে। তবে রাজধানী ও বড় শহরের তুলনায় গ্রামীণ এলাকায় এখনো লোডশেডিং বেশি হচ্ছে। একই সঙ্গে একটি এলএনজি কার্গো গ্রহণ না করায় জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
পাওয়ার গ্রিড বাংলাদেশের তথ্য অনুযায়ী, রবিবার দিবাগত রাত ১টায় দেশে বিদ্যুতের চাহিদা ছিল ১৫ হাজার ২৭৬ মেগাওয়াট। এর বিপরীতে সরবরাহ করা হয় ১৪ হাজার ৪৭৪ মেগাওয়াট। ফলে ওই সময়ে ৮০২ মেগাওয়াট লোডশেডিং হয়। সোমবার দুপুর ১২টায় ১৪ হাজার ৮১০ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ ছিল ১৩ হাজার ৯১৭ মেগাওয়াট। এ সময় সর্বোচ্চ লোডশেডিং ছিল ৮৯৩ মেগাওয়াট। গত দুই সপ্তাহে একই সময়ে লোডশেডিং প্রায় ৩ হাজার মেগাওয়াটে পৌঁছেছিল।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত দেশে প্রায় ২৪২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। তবে সোমবার বিকেল ৪টা পর্যন্ত সরবরাহ কমে দাঁড়ায় ২২২ কোটি ঘনফুটে। এর মধ্যে স্থানীয় গ্যাসক্ষেত্র থেকে পাওয়া যায় ১৬১ কোটি ৫০ লাখ ঘনফুট এবং এলএনজি থেকে রূপান্তরিত গ্যাস ছিল ৬০ কোটি ৫০ লাখ ঘনফুট।
দেশে দৈনিক প্রায় ৪১০ কোটি ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। সাধারণত ৩১০ থেকে ৩২০ কোটি ঘনফুট সরবরাহ করা গেলে শিল্পসহ বিভিন্ন খাত মোটামুটি সচল রাখা সম্ভব হয়। কিন্তু সরবরাহ এর নিচে নেমে গেলে সংকট তীব্র হয়ে ওঠে। গত সপ্তাহে গ্যাস সরবরাহ ২০০ কোটি ঘনফুটের নিচে নেমে গেলেও পরে তা বেড়ে ২৪৪ কোটি ঘনফুটে ওঠে।
গ্যাস সংকটের প্রভাব বিদ্যুৎ উৎপাদনে
দেশের বিদ্যুৎ উৎপাদনের বড় একটি অংশ গ্যাসনির্ভর। ফলে গ্যাস সরবরাহ কমে গেলে সরাসরি প্রভাব পড়ে বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদনে। সম্প্রতি মহেশখালীর এলএনজি টার্মিনালগুলোতে সরবরাহ বিঘ্নিত হওয়ায় সংকট আরও তীব্র হয়।
বৈরী আবহাওয়ার কারণে সামিটের ভাসমান এলএনজি টার্মিনাল থেকেও কয়েক দিন গ্যাস সরবরাহ বন্ধ ছিল। এতে গ্যাসের ঘাটতি বেড়ে যায় এবং বিদ্যুৎ উৎপাদন কমে গিয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং বাড়ে। এর আগে ২১ জুলাই কারিগরি সমস্যার কারণেও এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটেছিল।
গ্রামীণ এলাকায় ভোগান্তি বেশি
বিদ্যুৎ ঘাটতির বড় চাপ পড়ছে গ্রামীণ এলাকায়। রাজধানী ও বড় শহরে বিদ্যুৎ সরবরাহ তুলনামূলক স্বাভাবিক রাখতে জেলা ও পল্লী বিদ্যুৎ এলাকার গ্রাহকদের বেশি লোডশেডিংয়ের মুখে পড়তে হচ্ছে।
গত কয়েক দিনে এলএনজি সরবরাহ কিছুটা বাড়া এবং বৃষ্টির কারণে বিদ্যুতের চাহিদা কমে যাওয়ায় গ্রামাঞ্চলেও লোডশেডিং কিছুটা কমেছে। তবে গরম বাড়লে পরিস্থিতি আবারও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে।
৬১ হাজার টনের এলএনজি কার্গো নিয়ে নতুন উদ্বেগ
এর মধ্যেই সৌদি আরামকোর সরবরাহ করা প্রায় ৬১ হাজার টন এলএনজি নিয়ে ‘আল হামরা’ নামের একটি জাহাজ মহেশখালীতে পৌঁছালেও পেট্রোবাংলা কার্গোটি গ্রহণ করেনি।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, প্রায় ২৯ বছরের পুরোনো জাহাজটি প্রয়োজনীয় কারিগরি ও নিরাপত্তা মানদণ্ড পূরণ না করায় সামিটের ভাসমান এলএনজি টার্মিনালে কার্গো খালাসের অনুমতি দেওয়া হয়নি। পরে শনিবার জাহাজটি ফিরে যায়।
সরবরাহকারী প্রতিষ্ঠানকে এর পরিবর্তে বিকল্প আরেকটি কার্গো সরবরাহ করতে বলা হয়েছে। ফলে তাৎক্ষণিকভাবে দেশে এলএনজি সরবরাহ বন্ধ হওয়ার আশঙ্কা না থাকলেও ঘটনাটি দেশের জ্বালানি নিরাপত্তার দুর্বলতা আবারও সামনে এনেছে।
এদিকে, এলএনজি সরবরাহ বাড়াতে কাতারের সঙ্গেও আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে সরকার।
তারেক রহমানের সঙ্গে চীনের সিপিসি নেতার সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। বুধবার (৪ নভেম্বর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেন লিউ হাইশিং। জবাবে প্রধানমন্ত্রীও চীনের প্রেসিডেন্ট শি...
১২ ঘন্টা আগে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন মাননীয় প্রধানমন্ত্রী।
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও অবমুক্ত করেন তিনি।বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে স্মারক
১২ ঘন্টা আগে
আগামীকাল প্রথমবারের মতো সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সকাল সাড়ে ১০টায় তিনি দুই দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।রোববার (১ নভেম্বর) দুপুরে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে...
২ দিন আগে
পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের তৈরি পোশাকশিল্পে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তৈরি পোশাকশিল্পের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত বৈঠক শেষে...
২ দিন আগে
