রাজনীতি

গ্যাস-নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের ঘাড়ে সরকারের দায় চাপানো হচ্ছে: শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

১ মাস আগে


গ্যাস-নিত্যপণ্যের দাম বাড়িয়ে জনগণের ঘাড়ে সরকারের দায় চাপানো হচ্ছে: শফিকুর রহমান

শফিকুর রহমান


গ্যাস ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, মানুষের আয় না বাড়িয়ে তাদের ওপর একের পর এক ব্যয়ের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। সরকারের দায় সাধারণ মানুষের ওপর চাপিয়ে দিয়ে এভাবে দেশ পরিচালনা করা সম্ভব নয়।

সোমবার (১০ আগস্ট) রাতে সিরাজগঞ্জের হাটিকুমরুলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “মানুষের আয়-ইনকাম বাড়ছে না। মানুষের আয় বৃদ্ধি না করে তার ওপর ব্যয় চাপিয়ে দেওয়া হচ্ছে, এটা তো চলতে পারে না।”

প্রতি মাসে গ্যাসের দাম বাড়ানোর আশঙ্কা

গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, আগস্ট মাসের জন্য গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে জানানো হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে, সেপ্টেম্বর মাসে আবারও দাম বাড়তে পারে।

তিনি বলেন, প্রতি মাসে এভাবে গ্যাসের দাম বাড়তে থাকলে সাধারণ মানুষের দুর্ভোগের কোনো সীমা থাকবে না। অথচ মাত্র দুই-তিন মাস আগেই সিলিন্ডারপ্রতি গ্যাসের দাম ৬০০ থেকে ৭০০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল।

ডা. শফিকুর রহমান বলেন, মানুষের আয় না বাড়লেও গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বারবার বাড়ানো হচ্ছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে এবং সরকার নিজের দায়ভার জনগণের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।

জ্বালানি খাত বেসরকারি খাতে দেওয়ার বিষয়ে উদ্বেগ

গ্যাস, তেলসহ বিভিন্ন জ্বালানি ও সেবা খাত বেসরকারি খাতে দেওয়ার সম্ভাবনা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

জামায়াত আমির বলেন, এসব খাত বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলে তারা জনগণকে আরও বড় ধরনের জিম্মি করতে পারে। নগদ অর্থের বিনিময়ে গুরুত্বপূর্ণ সেবা খাত হস্তান্তরের কোনো উদ্যোগ নেওয়া হলে তার প্রভাব সাধারণ মানুষের ওপর পড়বে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

তিনি বলেন, “তখন যারা প্রাইভেট সেক্টরে নেবে, তারা জনগণকে আরও বড় জিম্মি করে রাখবে। তখন আমাদের কান্নাকাটি করারও কোনো জায়গা খুঁজে পাব না।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে বিরোধীদলীয় নেতা বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশ চলছে না। বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।

তিনি বলেন, “আসলে দেশের সার্বিক পরিস্থিতিকে ভালো বলা যাবে না। বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি।”

ব্যাংক ও শেয়ারবাজার নিয়ে সমালোচনা

দেশের ব্যাংকিং খাতের পরিস্থিতিরও সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। তার দাবি, ব্যাংকিং খাতে বর্তমানে কোনো শৃঙ্খলা নেই। একইভাবে শেয়ারবাজারও দীর্ঘদিন ধরে ঘুরে দাঁড়াতে পারছে না।

গণমাধ্যমের স্বাধীনতা নিয়েও কথা বলেন তিনি। সাংবাদিকদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, তারা অনেক বিষয় বলতে বা লিখতে পারছেন না। দেশে “একটি অঘোষিত সেন্সরশিপ” আরোপ করে রাখা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা শাহিনুর আলম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলামসহ দলটির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

 

 


সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...

৩ ঘন্টা আগে


কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন

৮ ঘন্টা আগে


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়

৯ ঘন্টা আগে


রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি

২০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom