রাজনীতি

গ্যাস-বিদ্যুতের দাবিতে প্রতিবাদকে ‘হঠকারিতা’ বলা হচ্ছে: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক

৫৪ মিনিট আগে


গ্যাস-বিদ্যুতের দাবিতে প্রতিবাদকে ‘হঠকারিতা’ বলা হচ্ছে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত


গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিত করার দাবিতে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানালেও সেটিকে ‘হঠকারিতা’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। এনসিপি-সংশ্লিষ্ট সংগঠন ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স এ অনুষ্ঠানের আয়োজন করে।

নাহিদ ইসলাম বলেন, গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিত করার দাবিতে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানো হলে সেটিকে হঠকারিতা হিসেবে দেখা হচ্ছে। সরকারকে জনগণের জন্য এসব মৌলিক সেবা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, গণতান্ত্রিক প্রতিবাদকে হঠকারিতা বা বাস ভাঙচুরের সঙ্গে এক করে দেখা উচিত নয়। ভবিষ্যতে বিরোধী দল রাজপথে আন্দোলনে নামলে সেটিকে ভাঙচুরের সঙ্গে মিলিয়ে মামলা বা গ্রেপ্তারের পরিস্থিতি তৈরি করা হলে তা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক হবে।

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আমরা আগের মতো রাস্তায় বসে বিক্ষোভ চাই না।’ তবে তিনি উল্লেখ করেন, রাস্তায় বসে বিক্ষোভ করাও গণতান্ত্রিক আন্দোলনের একটি বৈধ পদ্ধতি।

দেশে গণতন্ত্র ও মতপ্রকাশের পরিসর ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে বলেও অভিযোগ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, বর্তমানে দেশে একটি মুক্ত পরিবেশ থাকলেও সেটি কতদিন বজায় থাকবে, তা নিয়ে শঙ্কা রয়েছে।

তিনি বলেন, ধীরে ধীরে গণতন্ত্র ও কথা বলার জায়গা সংকুচিত হয়ে আসছে। এই সংকোচন ঠেকাতে সবাইকে সম্মিলিতভাবে ভূমিকা রাখতে হবে।

বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সংসদের ভেতরে ও বাইরে কথা বলার অধিকার বিরোধী দলের রয়েছে। এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র ও রাজনৈতিক আন্দোলনের স্বাভাবিক বৈশিষ্ট্য।

সাংবাদিকদের নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, সাংবাদিকদের দায়িত্ব সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা। অন্যদিকে রাজনৈতিক দলগুলো তাদের রাজনৈতিক দায়িত্ব পালন করবে।

অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা ২০২৪ সালের জুলাই আন্দোলন ও পরবর্তী সময়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, ডেইলি ওয়াদারের সম্পাদক শফিকুল আলম, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান, নিউ এজের উপসম্পাদক আজাদ মজুমদারসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা বক্তব্য দেন।


৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতের আহ্বান
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতের আহ্বান

গণভোটের রায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।সোমবার (১৭ আগস্ট) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির সেক্রেটারি...

৫ ঘন্টা আগে


সরকারের ছয় মাসে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি: এবি পার্টি
সরকারের ছয় মাসে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি: এবি পার্টি

সরকারের ছয় মাসের কর্মকাণ্ডে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকট, প্রশাসনে দলীয় নিয়োগ এবং ক্যাম্পাসে সহিংসতার কারণে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক।সোমবার (১৭ আগস্ট) রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘সরকারের ছয় মাস...

৬ ঘন্টা আগে


এই সরকারকে আমরা ব্যর্থ দেখতে চাই না : মিয়া গোলাম পরওয়ার
এই সরকারকে আমরা ব্যর্থ দেখতে চাই না : মিয়া গোলাম পরওয়ার

দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বিরোধী দলের পরিকল্পনা নতুন নয়—প্রায় তিন মাস আগেই সরকারের কাছে ১০ দফা সুপারিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, নতুন করে পরিকল্পনা চাওয়ার পরিবর্তে ২১ মে দেওয়া সুপারিশগুলোর কতটুকু বাস্তবায়ন হয়েছে, কোনটির কাজ শুরু হয়েছে এবং কোনগুলো...

১ দিন আগে


‘সরকারের কাজ বিরোধী দলকে চ্যালেঞ্জ জানানো নয়, জনগণের কাছে জবাবদিহি করা’
‘সরকারের কাজ বিরোধী দলকে চ্যালেঞ্জ জানানো নয়, জনগণের কাছে জবাবদিহি করা’

জাতীয় গণতান্ত্রিক দলের (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, সরকারের কাজ বিরোধী দলকে চ্যালেঞ্জ জানানো নয়, বরং জনগণের কাছে জবাবদিহি করা।রোববার (১৬ আগস্ট) নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।রাশেদ প্রধান বলেন, ‘সরকারের কাজ বিরোধীদলকে চ্যালেঞ্জ জানানো নয়, জনগণের কাছে জবাবদিহি করা। তবুও আপনারা যখন চ্যালেঞ্জ করেছেনই, তখন

১ দিন আগে

Dr.Mahfuzul Alom