গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে বিরোধীদের বিকল্প পরিকল্পনা দেওয়ার আহ্বান রিজভীর
অনলাইন ডেস্ক
সংগৃহীত
গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনে সরকারকে বিকল্প ও কার্যকর পরিকল্পনা দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।
রাজপথে আন্দোলনের কর্মসূচি দেওয়ার পাশাপাশি জাতীয় সংসদে এসে সংকট সমাধানে সুনির্দিষ্ট প্রস্তাব দেওয়ার আহ্বান জানান তিনি। রিজভীর দাবি, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি এবং বিগত সরকারের ভুল পরিকল্পনার কারণে দেশে বর্তমান গ্যাস ও বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে।
শুক্রবার ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকট নিয়ে বিরোধী দল লংমার্চসহ বিভিন্ন কর্মসূচি পালন করতে পারে। তবে এসব কর্মসূচির পাশাপাশি সংকট সমাধানের বিকল্প পথও দেখাতে হবে।
তিনি বলেন, ‘আপনারা গ্যাস-বিদ্যুতের জন্য লংমার্চ করবেন বা নানা কর্মসূচি দেবেন-ঠিক আছে। কিন্তু পাশাপাশি একটি বিকল্প প্রস্তাবও দিন, আমরা কীভাবে গ্যাস ও বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করব; কোথা থেকে এবং কীভাবে তা পাব।’
বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বিরোধী দলের কাছ থেকে কার্যকর ও সুনির্দিষ্ট পরিকল্পনা প্রত্যাশা করে রিজভী বলেন, জাতীয় সংসদে কথা বলার যথেষ্ট সুযোগ রয়েছে। সরকারের সমালোচনা করা এবং সংসদের বাইরে রাজনৈতিক কর্মসূচি পালন গণতান্ত্রিক অধিকার। তবে দেশের সংকটময় পরিস্থিতিতে সমালোচনার পাশাপাশি গঠনমূলক পরামর্শ দেওয়াও প্রয়োজন।
তিনি বলেন, পরিকল্পিতভাবে অচলাবস্থা তৈরি করা কোনোভাবেই সমীচীন হবে না। সংকট কীভাবে দ্রুত কাটিয়ে ওঠা যায়, সে বিষয়ে পথ দেখাতে হবে। অতীতের ভুল নীতির পুনরাবৃত্তি করা হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলেও সতর্ক করেন তিনি।
গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণ ব্যাখ্যা করে রিজভী বলেন, বিশ্বজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহনে বাধা সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক বাজারেও সরবরাহ ঘাটতি দেখা দিয়েছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে এবং প্রয়োজনীয় জ্বালানি আমদানিতে সাময়িক সমস্যার সৃষ্টি হয়েছে।
এ সংকট সরকারের একক কোনো সিদ্ধান্তের কারণে তৈরি হয়নি বলেও দাবি করেন বিএনপির এই নেতা।
অনুষ্ঠানে জুলাই আন্দোলনে সাংস্কৃতিক অঙ্গনের ভূমিকার কথাও স্মরণ করেন রিজভী। তিনি বলেন, গান, নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা আন্দোলনকারীদের মধ্যে উদ্দীপনা ও সাহস জুগিয়েছিল।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সভাপতি ফারহানা বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, কবি রেজাউদ্দিন স্ট্যালিন, অভিনেতা হেলাল খান ও জাকির হোসেন রুকনসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
আলোচনা শেষে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।
যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে সীতাকুণ্ড নাগরিক সমাজের একটি প্রতিনিধিদল মন্ত্রীর মেহেদীবাগের বাসভবনে সাক্ষাৎ করে বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে মতবিনিময়কালে তিনি এ পরিকল্পনার কথা জানান।সীতাকুণ্ড নাগরিক...
১৭ ঘন্টা আগে
জন্মাষ্টমীর নিরাপত্তায় সারাদেশে প্রস্তুত র্যাব
সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী ঘিরে সারাদেশে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে র্যাব। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়মিত টহল জোরদারের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাবের মুখপাত্র ও লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব...
১ দিন আগে
জন্মের পরই মিলবে একক পরিচয়পত্র, আজীবন ব্যবহারের পরিকল্পনা সরকারের
দেশের সব নাগরিককে জন্মের পরপরই একটি একক, স্থায়ী ও স্বতন্ত্র পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। ‘ইউনিফায়েড ডিজিটাল আইডেনটিটি’ বা ‘এক-আইডি’ নামে এই কার্ড নাগরিকের সারা জীবন পরিচয় হিসেবে ব্যবহৃত হবে। স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য সরকারি সেবা সহজ ও দ্রুত করার লক্ষ্যেই নতুন এই ব্যবস্থা চালুর পরিকল্পনা করা হয়েছে।এ লক্ষ্যে তথ্য...
১ দিন আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধনী বিল: স্বরাষ্ট্রমন্ত্রী
দ্রুততম সময়ের মধ্যে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনী বিল জাতীয় সংসদে উত্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বৃহস্পতিবার জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য বিরোধী দলগুলোকে এগিয়ে আসতে হবে। সনদ বাস্তবায়ন হলে সংবিধানেও প্রয়োজনীয় সংশোধন করা হবে।তিনি বলেন, জুলাই
১ দিন আগে
