রাজনীতি

গুলিস্তানে জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, আটক অর্ধশতাধিক

অনলাইন ডেস্ক

৮ ঘন্টা আগে


গুলিস্তানে জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, আটক অর্ধশতাধিক

ছবি: সংগৃহীত


রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পর শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কার্যালয়টি ঘিরে অবস্থান নেন যুবদলের নেতাকর্মীরা। পরে সেখানে অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম নয়ন। তিনি বলেন, আওয়ামী লীগ ও আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টরা যাতে ঢাকার কোথাও মিছিল-মিটিং করতে না পারে, সে বিষয়ে ঢাকা মহানগর যুবদলের প্রতিটি ইউনিটকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নয়ন বলেন, সকালে আওয়ামী লীগের স্লোগান দিয়ে মিছিল করার বিষয়টি তাদের ‘নেটওয়ার্ক জালে’ ধরা পড়ে। পরে যুবদলের নেতাকর্মীরা সেখানে অবস্থান নেন। একপর্যায়ে তারা জানতে পারেন, জাসদ, ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জাসদের কার্যালয়ে একত্র হয়ে সভা করছেন।

তবে আইনশৃঙ্খলা বাহিনী যেন পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে সংশ্লিষ্টদের নিরাপদে থানায় নিতে পারে, সে ক্ষেত্রে সহযোগিতা করার কথা জানান নয়ন। তিনি বলেন, সেখানে নারী, বয়স্ক ও তরুণসহ বিভিন্ন বয়সী মানুষ রয়েছেন। তাদের গায়ে হাত দিলে দুর্ঘটনা ঘটতে পারে। তাই আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করছেন তারা।

এ সময় ১১ দলীয় জোটের সমালোচনা করে নয়ন বিভিন্ন স্থানে ককটেল ও বোমা বিস্ফোরণের অভিযোগ করেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না কেন, সে প্রশ্নও তোলেন তিনি।

এর আগে জাসদ কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়েছেন—এমন অভিযোগে নয়ন ও পল্টন থানা যুবদলের নেতাকর্মীরা কার্যালয়টি ঘিরে রাখেন।

পরে ঘটনাস্থলে ডিএমপির মতিঝিল বিভাগের ডিসি হারুন অর রশীদসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হন। বিকেল ৪টার দিকে জাসদ কার্যালয় থেকে একে একে বেশ কয়েকজনকে হাতকড়া পরিয়ে বের করে নিয়ে যেতে দেখা যায়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন জানান, জাসদের প্রধান কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছিল এবং বহিরাগত অনেকে সেখানে অবস্থান করছিলেন। সেখানে বৈঠক চলছিল বলেও সন্দেহ করা হয়। এ কারণে ক্রাইম ও গোয়েন্দা পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তিনি জানান, ইতোমধ্যে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নিয়ে পল্টন থানায় নেওয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তথ্য বিশ্লেষণ ও জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অভিযান চলমান রয়েছে।


রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি

৫ ঘন্টা আগে


মানববন্ধন শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, থানায় জিডি
মানববন্ধন শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, থানায় জিডি

ফুটপাত দখল, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভাটারা থানার নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।জিডিতে উল্লেখ করা হয়, ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে

১৩ ঘন্টা আগে


নাগরিক অধিকার ও জনস্বার্থসংশ্লিষ্ট দাবিতে ভাটারায় মানববন্ধন
নাগরিক অধিকার ও জনস্বার্থসংশ্লিষ্ট দাবিতে ভাটারায় মানববন্ধন

ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার: নাগরিক অধিকার রক্ষা, ফুটপাত দখলমুক্ত করা, সিটি করপোরেশনের সেবার মান উন্নয়ন এবং মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের দাবিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ভাটারা থানা শাখার উদ্যোগে আজ বিকেল ৪টা ৩০ মিনিটে নতুন বাজারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচিতে এলাকার নাগরিক সমস্যা

১৮ ঘন্টা আগে


জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে ডা. শফিকুর রহমান এমপি
জামায়াত দায়িত্বশীলদের মানবিক গুণ ও নৈতিক মানে সেরা হতে হবে ডা. শফিকুর রহমান এমপি

জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, জামায়াতের দায়িত্বশীলদের মানবিক গুণ ও উন্নত নৈতিক মানে সেরা হতে হবে। এর আলোকে সর্বস্তরের জনশক্তিকে গড়ে তুলতে হবে। সংগঠনের দায়িত্বশীলদের নিজেদের যোগ্যতা, দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বাড়ানোর পাশাপাশি মানুষের সুখ-দুঃখ ও প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত হয়ে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom