গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলিস্তানে ব্যবসায়ীদের ওপর হামলা, চাঁদাবাজি, দখলদারিত্ব ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ।
রোববার (৫ জুলাই) দুপুরে ‘চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাসী প্রতিরোধ কমিটি’র ব্যানারে গুলিস্তান এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
এর আগে শনিবার একই এলাকায় অনুষ্ঠিত একটি মিছিলকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটে। জামায়াতের অভিযোগ, তাদের নেতাকর্মীদের ওপর বিএনপির স্থানীয় কর্মীরা হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচেও বিক্ষোভ করেন জামায়াতের নেতাকর্মীরা।
জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আব্দুল সাত্তার সুমন বলেন, স্থানীয় কিছু ব্যক্তি দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবি করে আসছিল। এর প্রতিবাদে আয়োজিত শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে একদল সন্ত্রাসী হামলা চালায়। এতে তিনজন গুরুতরসহ অন্তত ২০ জন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
জামায়াতের দাবি, গুলিস্তান এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও দখলদারিত্বের ঘটনা ঘটছে। ব্যবসায়ীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্থানীয় জামায়াত নেতারা তাদের পাশে দাঁড়ান। এরই ধারাবাহিকতায় সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলবাজির বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।
দলটির অভিযোগ, বিক্ষোভে অংশ নেওয়া ব্যবসায়ী ও নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
তবে এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। হামলার বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যাবে।
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা
১৯ ঘন্টা আগে
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো
১ দিন আগে
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...
১ দিন আগে
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। অতীতে
১ দিন আগে
