খেলাধুলা
ফিফা বিশ্বকাপ ২০২৬

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল, নকআউটে ফেরানোর পরিকল্পনা

অনলাইন ডেস্ক

১ মাস আগে


গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল, নকআউটে ফেরানোর পরিকল্পনা

ছবি: সংগৃহীত


বিশ্বকাপের আগে পানামা ও মিসরের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ এবং মরক্কোর বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে খেলতে পারেননি নেইমার। তার অনুপস্থিতিতে প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল।

প্রথমে ধারণা করা হয়েছিল, এই সপ্তাহেই অনুশীলনে ফিরতে পারবেন তারকা ফরোয়ার্ড। এমন প্রত্যাশার কথা জানিয়েছিলেন ব্রাজিলের কোচ কার্লো আনসেলোত্তি। তবে সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, হাইতির বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

এমনকি গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেও তার অংশগ্রহণ অনিশ্চিত। শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হলে কেবল সেই ম্যাচে মাঠে নামার সুযোগ তৈরি হতে পারে।

ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার তিন সপ্তাহের পুনর্বাসন সময়সীমা নির্ধারণ করেছিলেন। সেই সময়সীমা শেষ হলেও নেইমার এখনো ম্যাচ খেলার মতো অবস্থায় পৌঁছাননি। তিনি চিকিৎসক দলের তত্ত্বাবধানে থেকে জিমে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

সোমবার নতুন করে তার স্ক্যান করা হয়েছে। পরীক্ষার ফল ইতিবাচক এলেও এখনো মাঠে ফেরার পরবর্তী ধাপে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। বল নিয়ে অনুশীলন এবং পূর্ণ শারীরিক ফিটনেসে ফেরার গুরুত্বপূর্ণ ধাপগুলো বাকি রয়েছে।

দলের মেডিকেল বিভাগ মনে করছে, তাড়াহুড়া করে তাকে মাঠে নামালে চোট আরও জটিল হতে পারে। সে কারণে গ্রুপ পর্বে ঝুঁকি না নিয়ে প্রয়োজন হলে নকআউট পর্বের জন্য তাকে প্রস্তুত করার পরিকল্পনা করছে ব্রাজিল।

নেইমারের শারীরিক অবস্থা নিয়ে বাড়তি চাপ ও প্রত্যাশার কারণে সিবিএফও আগের মতো নিয়মিত তথ্য প্রকাশ করছে না। তার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিক কোনো আপডেট না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, আগামী শুক্রবার হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ২৪ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ব্রাজিল শিবিরের আশা, নকআউট পর্বের আগে পুরোপুরি সুস্থ হয়ে দলে ফিরতে পারবেন নেইমার।


আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন

আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই

১ দিন আগে


সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...

১ দিন আগে


আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশেরও জায়গা নিশ্চিত
আয়ারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে আফগানিস্তান, বাংলাদেশেরও জায়গা নিশ্চিত

আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় পেয়েছে আফগানিস্তান। এই জয়ের ফলে ওয়ানডে সিরিজে এগিয়ে যাওয়ার পাশাপাশি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে সরাসরি খেলার টিকিট নিশ্চিত করেছে তারা। আফগানিস্তানের জয়েই বিশ্বকাপে সরাসরি খেলার দৌড়ে বাংলাদেশের অবস্থানও নিশ্চিত হয়ে গেছে।আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে জয় পাওয়ার মাধ্যমে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জনকারী...

১ দিন আগে


নাহিদকে মিস করবে বাংলাদেশ, বলছেন তাসকিন
নাহিদকে মিস করবে বাংলাদেশ, বলছেন তাসকিন

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে নাহিদ রানা ও শরিফুল ইসলামের অনুপস্থিতি বাংলাদেশের পেস আক্রমণে বড় ঘাটতি তৈরি করেছে বলে মনে করেন তাসকিন আহমেদ। বিশেষ করে নাহিদ রানার গতি ও বাউন্স অস্ট্রেলিয়ার কন্ডিশনে কাজে আসত বলে মন্তব্য করেছেন তিনি।দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বর্তমানে ডারউইনে অবস্থান করছে বাংলাদেশ দল। সিরিজ শুরুর...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom